
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়ার মধ্যকার নৌপথে যাত্রী ও যানবাহন পারাপার নির্বিঘ্ন করতে সব প্রস্তুতি সম্পন্ন করেছে স্থানীয় প্রশাসন ও ঘাট কর্তৃপক্ষ। পারাপারের জন্য চলাচল করবে ১৭টি ফেরি ও ২০টি লঞ্চ।
আজ সোমবার সকালে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এক সমন্বয় সভায় এ তথ্য জানানো হয়। ঈদে ফেরি, লঞ্চসহ বিভিন্ন নৌযান সুষ্ঠুভাবে চলাচল ও ঘাটের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে এ সভা হয়।
সভায় বলা হয়, দৌলতদিয়ায় সাতটি ঘাটের মধ্যে তিনটি প্রস্তুত রাখা হয়েছে। যানবাহনের বাড়তি চাপ কমাতে ঈদের তিন দিন আগে ও পরে বন্ধ থাকবে পণ্যবাহী ট্রাক পারাপার। যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া, চাঁদাবাজি ও অজ্ঞান পার্টির তৎপরতা বন্ধে কঠোর নজরদারিতে থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ছাড়া মেডিকেল টিমসহ নেওয়া হয়েছে নানা উদ্যোগ।
সভায় জেলা প্রশাসক সুলতানা আক্তার সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন সিভিল সার্জন এস এম মাসুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইমরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শরীফ আল রাজিব, বিআইডব্লিউটিএর উপপরিচালক (বন্দর কর্মকর্তা) মো. সেলিম হোসেন, বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. সালাহউদ্দিনসহ সড়ক পরিবহন মালিক গ্রুপের প্রতিনিধিরা।

টাঙ্গাইল-৮ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলামের (৭০) দাফন সম্পন্ন হয়েছে। আজ সোমবার সখীপুর উপজেলার বেড়বাড়ি গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।
৩ মিনিট আগে
বরিশালে পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ ২ জন নিহত হয়েছেন। সোমবার (২ মার্চ) বিকেল ৪টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কে বাবুগঞ্জের রাকুদিয়া নতুন হাট নামক স্থানে এ দুর্ঘটনা হয়। নিহতরা হলেন মো. শহিদুল ইসলাম (৪০) ও মাহমুদা আক্তার (৩৮)।
৪ মিনিট আগে
গাজীপুরের শ্রীপুরে মাদক কারবারে বাধা দেওয়ায় মারধরে আহত এক রাজমিস্ত্রি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাঁর নাম আকরাম হোসেন (৪২)। মারধরের তিন দিন পর আজ সোমবার (২ মার্চ) বিকেলে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে আকরাম হোসেন মারা যান। আকরাম হোসেন শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বরমী গ্রামের ঢুলিপাড়া...
৭ মিনিট আগে
বিরোধের কারণ এবং কুপিয়ে এত টুকরা করে একেক অংশ একেক জায়গায় কীভাবে নেওয়া হলো, তা জানতে চান আদালত। জবাবে আসামি বলেন, ‘বাড়িতে আম্মা অসুস্থ, কিছু টাকা...
৯ মিনিট আগে