
পদ্মা নদীতে পানি বাড়ার সঙ্গে স্রোতের তীব্রতা বেড়েছে। তীব্র স্রোতের কারণে মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। পাটুরিয়ায় ৫ নম্বর ঘাট দিয়ে যানবাহন পারাপার বন্ধ রয়েছে, বাকি দুটি ঘাটও ঝুঁকিতে। ঘাট এলাকায় অপেক্ষমাণ যাত্রীবাহী বাস আর পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি, যা দুই কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। আজ শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে পাটুরিয়া ঘাট এলাকায় এ দৃশ্য চোখে পড়ে।
গতকাল বৃহস্পতিবার থেকে ৫ নম্বর ঘাট ভেঙে যাওয়ার পর থেকে পাটুরিয়ায় সচল তিনটি ফেরিঘাটের মধ্যে দুটি দিয়ে সীমিত আকারে ফেরি চলাচল করছে।
বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয় সূত্র জানায়, স্রোতের বিপরীতে ফেরি চালাতে আগের তুলনায় দ্বিগুণ সময় লাগছে। আগে যেখানে ৪ কিলোমিটার পথ পাড়ি দিতে ২৫-৩০ মিনিট লাগত, এখন লাগছে এক ঘণ্টার বেশি। তীব্র স্রোতের তোড়ে ঘাটে ফেরি ভেড়ানোও কষ্টকর হয়ে পড়েছে।
পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ছোট-বড় মিলে ১৫টি ফেরির মধ্যে স্রোতের কারণে পাঁচটি ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। বাকি ১০টি ফেরি দিয়ে পারাপার অব্যাহত থাকলেও উভয় ঘাটেই যানবাহনের চাপ বাড়ছে বলে ঘাট সংশ্লিষ্ট একাধিক সূত্র মারফত জানা গেছে।
কুষ্টিয়ার কুমারখালী থেকে আসা দূরপাল্লার যাত্রীবাহী বাসের চালক আজিজ প্রামাণিক বলেন, পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী বাস ঘাটে দীর্ঘ সময় অপেক্ষা করছে। বেলা বাড়ার সঙ্গে লাইনও লম্বা হচ্ছে। নদীতে অনেক স্রোত আর ঘাটের অবস্থা ভালো না হওয়ার কারণে এ সমস্যা হচ্ছে। সাভার থেকে রাজবাড়ির উদ্দেশে রওনা দেওয়া পণ্যবাহী ট্রাকচালক সুজন বলেন, ‘দীর্ঘক্ষণ অপেক্ষা করছি। ঘাটে লম্বা লাইন। কখন যাব জানি না।’
বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত ডিজিএম আবদুস সালাম বলেন, ‘স্রোতের বিপরীতে ফেরি চালানো এবং ঘাট রক্ষা করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তীব্র স্রোতের কারণে ফেরি চলাচলে সময় লাগছে। এতে ঘাট এলাকায় যানবাহনের সংখ্যা বাড়ছে। তবে আমরা ফেরি চলাচল অব্যাহত রেখেছি।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে