
পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল মজুতের অভিযোগে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ডিজেল ও কেরোসিন জব্দ করেছে প্রশাসন। এ ঘটনায় এক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।
আজ বুধবার (১ এপ্রিল) বেলা ২টার দিকে উপজেলার আটঘর-কুড়িয়ানা ইউনিয়নের মাহামুদকাঠী বাজারে এই অভিযান চালানো হয়। অভিযানে বাজারের মেসার্স নান্টু তালুকদারের গুদাম থেকে প্রায় ৩ হাজার কেজি ডিজেল ও কেরোসিন জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ব্যবসায়ী নান্টু তালুকদারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত দত্ত আদালত পরিচালনা করেন।
আদালত সূত্রে জানা গেছে, জরিমানার পাশাপাশি জব্দ করা তেল সরকার অনুমোদিত ডিলারের মাধ্যমে বিক্রি করে সেই অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নান্টু তালুকদার দীর্ঘদিন ধরে লাইসেন্স ছাড়াই কেরোসিন ও ডিজেলের ব্যবসা করে আসছিলেন। সম্প্রতি বেশি দামে বিক্রির উদ্দেশ্যে তিনি বিপুল পরিমাণ তেল অবৈধভাবে মজুত করেছিলেন। স্থানীয় তথ্য ও গোয়েন্দা নজরদারির ভিত্তিতে বিষয়টির সত্যতা পাওয়ার পর প্রশাসন অভিযান চালায়।
ইউএনও অমিত দত্ত বলেন, অবৈধভাবে জ্বালানি তেল মজুতের অভিযোগ পাওয়ার পর অভিযান চালিয়ে বিপুল পরিমাণ তেল জব্দ করা হয়েছে এবং সংশ্লিষ্ট ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। বাজারে অনিয়ম ও অবৈধ মজুত রোধে প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।

কাসমির রেজা বলেন, ‘কয়েক দিনের টানা বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে সুনামগঞ্জের ১২টি উপজেলায় অর্ধশত হাওরে অন্তত ২ হাজার হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে গেছে। এসব জমির কাঁচা ধানগাছে পচন ধরেছে; কিন্তু জলাবদ্ধতা নিরসনে আমরা তেমন কোনো কার্যকর পদক্ষেপ দেখতে পাচ্ছি না।
৪ মিনিট আগে
বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়নের বিভিন্ন খেতে প্রভাবশালী ব্যক্তিরা জোরপূর্বক লবণপানি প্রবেশ করাচ্ছেন। এর ফলে ইউনিয়নের অন্তত ৮ হাজার একর জমির ধান নষ্ট হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। আজ শনিবার (৪ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে বিষয়টি তুলে ধরা হয়েছে।
২৯ মিনিট আগে
শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের স্থগিত হওয়া জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নির্বাচন-সংশ্লিষ্ট কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সদস্য, দায়িত্বরত প্রিসাইডিং কর্মকর্তার সঙ্গে মতবিনিময়ের জন্য শেরপুরে আসেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল...
৩৯ মিনিট আগে
ভোলার দৌলতখানে ১২ বছর বয়সী এক শিশুকে দলবদ্ধ ধর্ষণের মামলায় পলাতক আসামি দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. ইব্রাহিম (৪০) ও মো. ফারক (৪৫)। শনিবার সকালে উপজেলার চরপাতা ইউনিয়নের লেজপাতা গ্রামে অভিযান চালিয়ে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে