
ভোলার দৌলতখানে ১২ বছর বয়সী এক শিশুকে দলবদ্ধ ধর্ষণের মামলায় পলাতক আসামি দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. ইব্রাহিম (৪০) ও মো. ফারক (৪৫)।
শনিবার সকালে উপজেলার চরপাতা ইউনিয়নের লেজপাতা গ্রামে অভিযান চালিয়ে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়।
খবরের সত্যতা নিশ্চিত করেন দৌলতখান থানার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা বিপুল চন্দ্র দাস। তিনি বলেন, গ্রেপ্তার ধর্ষণ মামলার পলাতক আসামি দুই যুবককে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
ধর্ষণের শিকার শিশুটি বর্তমানে ভোলা সদরের ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের লেজপাতা গ্রামে শিশু ধর্ষণের ঘটনা ঘটে।
ভুক্তভোগীর পরিবার, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে শিশুটিসহ আরও তিন সহপাঠী মিলে বাড়ির কাছে একটি দোকানে যাচ্ছিল। পথিমধ্যে রাস্তার পাশে পুকুরে মাটি কাটার কাজ করছিলেন চারজন শ্রমিক। শিশুদের আসতে দেখে দুই শ্রমিক তাদের ধাওয়া করে। অন্য শিশুরা পালিয়ে যেতে সক্ষম হলেও ভুক্তভোগী শিশুটিকে জোরপূর্বক পাশের একটি বাগানে তুলে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে বিবস্ত্র করে নির্যাতন চালানো হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।
হাসপাতালের চিকিৎসক মো. জোনায়েত হোসেন জানান, শিশুটি হাসপাতালে ভর্তি আছে এবং তার শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
এ বিষয়ে দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফকরুল ইসলাম জানান, শিশু ধর্ষণের ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়। মামলার দুই আসামিকে গ্রেপ্তার করে শনিবার দুপুরে ভোলার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে