
পটুয়াখালীর কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরে ট্রলারডুবির ঘটনায় এক সপ্তাহ পর নিখোঁজ পাঁচ জেলের মধ্যে একজনের লাশ পাওয়া গেছে।
আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে সৈকতের মিরাবাড়ি পয়েন্ট থেকে লাশটি উদ্ধার করে কুয়াকাটা নৌ পুলিশ। ওই জেলের নাম নজরুল ইসলাম (৬০)। তাঁর বাড়ি কুয়াকাটার আলীপুরে।
বিষয়টি নিশ্চিত করেছেন কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মণ্ডল। গত ২৫ জুলাইয়ের ওই ট্রলারডুবির ঘটনায় এখনো চার জেলের কোনো সন্ধান মেলেনি।
নৌ পুলিশ জানায়, স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে খবর পেয়ে সৈকত থেকে নজরুলের লাশটি উদ্ধার করা হয়। পরে তাঁর ছেলে পরিচয় শনাক্ত করেন। এরপর লাশটি মহিপুর থানায় হস্তান্তর করা হয়। এ ছাড়া গঙ্গামতি এলাকায় একটি লাশ ভেসে আসার খবর পেয়ে পুলিশ পাঠানো হলেও সেখানে কোনো লাশের সন্ধান পাওয়া যায়নি।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ হাসান বলেন, একজন জেলের লাশ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে। লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ, ২৫ জুলাই বঙ্গোপসাগরের শেষ বয়ার ৭৫ কিলোমিটার গভীরে ১৫ জেলেসহ এফবি সাগরকন্যা নামের একটি মাছ ধরার ট্রলার ডুবে যায়। এ ঘটনায় সমুদ্রে চার দিন ভেসে থাকার পর ১০ জেলেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। বাকি পাঁচ জেলে নিখোঁজ হন।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
২৪ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
২৭ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ ঘণ্টা আগে