
জুলাই অভ্যুত্থানে শহীদের মেয়েকে পটুয়াখালীর দুমকিতে ধর্ষণ মামলার পলাতক আসামি এক কিশোরকে (১৭) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার বিকেল ৫টার দিকে বরিশাল জেলার এয়ারপোর্ট থানা এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পটুয়াখালী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই কিশোরকে গ্রেপ্তার করা হয়। সে দীর্ঘদিন আত্মগোপনে ছিল এবং বারবার অবস্থান পরিবর্তন করছিল, যাতে গ্রেপ্তার এড়াতে পারে।
জানতে চাইলে পটুয়াখালী জেলা অতিরিক্ত পুলিশ সাজেদুল ইসলাম বলেন, ‘পলাতক আসামিকে গ্রেপ্তারে আমাদের একাধিক টিম ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করে আসছিল। অবশেষে সফলভাবে তাকে আটক করা সম্ভব হয়েছে। ভিকটিমের পরিবার ও জনগণ যাতে ন্যায়বিচার পায়, সে জন্য আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মামলার তদন্ত ও কার্যক্রম পরিচালনা করছি।’
উল্লেখ, ২০২৪ সালের ১৯ জুলাই ঢাকার মোহাম্মদপুরে পুলিশের গুলিতে মারা যান ভুক্তভোগীর বাবা। এদিকে ১৮ মার্চ সন্ধ্যায় বাবার কবর জিয়ারত শেষে নানাবাড়ি ফেরার পথে দুমকির রাজগঞ্জ গ্রামে তাকে দলবদ্ধ ধর্ষণ করা হয়। পরদিন মেয়েটি বাদী হয়ে দুমকি থানায় মামলা করে। তদন্তকালে গ্রেপ্তার আসামিদের জিজ্ঞাসাবাদে ওই কিশোরের জড়িত থাকার তথ্য উঠে আসে। তার পর থেকে তাকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালিয়ে আসছিল।
এদিকে ঘটনার প্রায় এক মাস পর গত ২৬ এপ্রিল রাত ১০টার দিকে রাজধানীর শেখেরটেক এলাকার একটি ভাড়া বাসা থেকে ভুক্তভোগীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে তার মরদেহ গ্রামের বাড়িতে বাবার কবরের পাশে দাফন করা হয়।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৬ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৬ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৯ ঘণ্টা আগে