
পঞ্চগড়ের দেবীগঞ্জে গোখরা সাপের ছোবল খাওয়ার পর এক বৃদ্ধা জ্যান্ত সাপটিকে বয়ামে ভরে হাসপাতালে হাজির হয়েছেন। আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।
সাপের ছোবল খাওয়া বৃদ্ধার নাম সুমিত্রা রানী (৬০)। তিনি দেবীডুবা ইউনিয়নের সোনাপোতা গ্রামের উপেন্দ্র নাথ রায়ের স্ত্রী।
পরিবারের সদস্যরা জানান, দুপুরে ঘর পরিষ্কার করছিলেন সুমিত্রা রানী। এ সময় একটি বয়াম নাড়াচাড়া করতে গেলে হঠাৎ গোখরা সাপ তাঁকে ছোবল মারে। চিৎকার শুনে ছেলে সুরেশ চন্দ্র রায় এগিয়ে এসে সাপটিকে দেখতে পান। পরে সাপটিকে একটি বয়ামে ভরে মাকে নিয়ে দ্রুত দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন।

এ বিষয়ে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমন ধর বলেন, ‘বিকেলের দিকে রোগীকে হাসপাতালে আনা হয়। নিশ্চিত হওয়ার পরপরই তাঁকে অ্যান্টিভেনম দেওয়া হয়েছে। আশ্চর্যের বিষয় হলো, তাঁরা জীবিত সাপটিও সঙ্গে করে হাসপাতালে নিয়ে এসেছিলেন।’ তিনি আরও বলেন, ‘আমাদের হাসপাতালে সব সময়ই অ্যান্টিভেনম মজুত থাকে। তাই কোনো সাপে কামড়ানো রোগী এলে দেরি না করে দ্রুত চিকিৎসা দেওয়া সম্ভব হয়। উন্নত চিকিৎসার জন্য সুমিত্রা রানীকে পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে