পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার মাগুরা ইউনিয়নে পুনরায় ভোট গণনায় জিতে গেলেন পরাজিত মেম্বার প্রার্থী। গতকাল বৃহস্পতিবার বিকেলে পঞ্চগড় সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক এ রায় দেন।
পুনর্গণনায় ৩৪৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ওই ইউনিয়নের ১ নং ওয়ার্ডের নির্বাচনে পরাজিত প্রার্থী মোবারক হোসেন। তিনি দুই ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। ২০২১ সালের ২৮ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি মাত্র এক ভোটের ব্যবধানে পরাজিত হন। ফুটবল মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে টিউবওয়েল মার্কার প্রার্থী মোশারফ হোসেনের কাছে পরাজিত হন তিনি।
এই ফল প্রত্যাখ্যান করে পুনরায় ভোট গণনার দাবি নিয়ে গত ৫ ডিসেম্বর আদালতে মামলা করেন মোবারক হোসেন। আদালতে দুই প্রার্থী, আইনজীবী এবং সাক্ষীদের উপস্থিতিতে পুনরায় ভোট গণনার আদেশ দেন সিনিয়র সহকারী জজ মো. ইসমাইল হোসেন।
পুনর্গণনায় দেখা যায়, মোবারক হোসেন পেয়েছেন ৩৪৬ ভোট। আর তাঁর নিকট প্রতিদ্বন্দ্বী টিউবওয়েল প্রতীকে মোশারফ হোসেন পেয়েছেন ৩৪৪ ভোট। পরে মোবারককে দুই ভোটের ব্যবধানে বিজয়ী ঘোষণা করেন আদালত।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৬ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৯ ঘণ্টা আগে