
পঞ্চগড় শহরের করতোয়া সেতুতে ট্রাকচাপায় আনোয়ারুল ইসলাম (৪৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত আনোয়ারুল পঞ্চগড় পৌরসভার ডোকরোপাড়া এলাকার বাসিন্দা। তিনি আটোয়ারী উপজেলায় প্রসেস সার্ভেয়ার হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে মোটরসাইকেলে বাড়ি থেকে আটোয়ারীর উদ্দেশে রওনা হন আনোয়ারুল। করতোয়া সেতুতে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের পেছনের চাকায় ধাক্কা লেগে তিনি সড়কে ছিটকে পড়েন। মুহূর্তেই ট্রাকচাপায় ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে পঞ্চগড় সদর থানা-পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পঞ্চগড় সদর থানার সেকেন্ড অফিসার কাইয়ুম আলী বলেন, ঘটনার পর ঘাতক ট্রাক ও চালকের সহকারীকে আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। তাঁকে ধরার চেষ্টা চলছে। এই ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে