
পঞ্চগড়ের দেবীগঞ্জে ভুল চিকিৎসায় দুই নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে এক বেসরকারি ক্লিনিকের বিরুদ্ধে। এ ঘটনায় আজ মঙ্গলবার ভুক্তভোগীর পরিবার সিভিল সার্জন বরাবর লিখিত অভিযোগ দেন। বিষয়টি খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
অভিযোগে জানা গেছে, দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের ভাউলাগঞ্জ তিস্তাপাড়া এলাকার বাবলা হোসেনের অন্তঃসত্ত্বা স্ত্রী তাসমিন আকতারকে গত ১৪ জুন দেবীগঞ্জ হিউম্যান ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করা হয়। সেখানকার চিকিৎসক হাসনাত তানজিলার মাধ্যমে আল্ট্রাসনোগ্রাম করা হলে তিনি রিপোর্টের উদ্ধৃতি দিয়ে বলেন, ‘তাসমিনের গর্ভে একটি সন্তান রয়েছে, পজিশন ভালো রয়েছে।’
ওই চিকিৎসক তানজিলা এইচপিসি ডিএস (৫০০ এমজি) ইনজেকশন তাসমিনের শরীরে পুশ করেন। এরপর তাসনিমের জরায়ু থেকে পানি ও রক্ত পড়তে থাকে। এ নিয়ে তানজিলার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন ওষুধ লিখে দেওয়া হয়েছে খাওয়ানোর পর ঠিক হয়ে যাবে। কিন্তু রোগীর অবস্থার উন্নতি না হওয়ায় পরদিন ওই চিকিৎসককে ফোন করা হলে তিনি রোগীর স্বজনদের সঙ্গে অসদাচরণ করেন।
১৬ জুন উপায় না পেয়ে তাসমিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানকার চিকিৎসক আল্ট্রাসনোগ্রাম করে দেখতে পান ওই নারীর পেটে দুটো সন্তান রয়েছে এবং পানিস্বল্পতায় বাচ্চা দুটি মারা গেছে। তাৎক্ষণিক রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে তাঁকে পাঠানো হয়। রোগীর অবস্থা আশঙ্কাজনক হলে পথেই ডোমার উপজেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচার করে পেটে থাকা মৃত দুই সন্তানকে বের করা হয়। বর্তমানে ওই নারী সেখানে চিকিৎসাধীন।
ভুক্তভোগী পরিবারের দাবি হিউম্যান ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের দায়িত্বহীনতা ও চিকিৎসক তানজিলার ভুল চিকিৎসার কারণে বাচ্চা দুটি মারা গেছে। এ ঘটনায় আজ তাঁরা পঞ্চগড় সিভিল সার্জন বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে ক্লিনিক মালিক আব্দুল কাদেরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি অস্বীকার করে বলেন, ‘রোগী আমার এখানে এসে চিকিৎসকের পরামর্শে আল্ট্রাসনোগ্রাম করে বাসায় ফিরে যায়। পরে কী হয়েছে আমি জানি না। অভিযোগটি মিথ্যা।’
পঞ্চগড়ের সিভিল সার্জন রফিকুল হাসান বলেন, ‘অভিযোগ পেয়ে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের গাইনি কনসালট্যান্ট ডা. রেজাকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। প্রতিবেদন পেলে এর আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে