
পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলইশালশিড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) ১১ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সরকারের ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসূচির কার্ডধারীদের চাল বিতরণে অনিয়ম ও অর্থ আদায়ের অভিযোগে স্থানীয় লোকজন তাঁদের পুলিশের কাছে সোপর্দ করেছে।
গতকাল সোমবার রাত ৯টার দিকে ইউনিয়ন পরিষদ চত্বর থেকে ওই ১১ ইউপি সদস্যকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে ১ লাখ ১৩ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ভিডব্লিউবির চাল বিতরণের আগে সুবিধাভোগীদের বাড়িতে গিয়ে জনপ্রতি ৫০০ থেকে ৬০০ টাকা আদায় করেন ইউপি সদস্যরা। এ ঘটনা জানাজানি হলে উত্তেজিত জনতা পরিষদ চত্বরে তাঁদের অবরুদ্ধ করে রাখে।
পরে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সেনাবাহিনী, বোদা থানার পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহরিয়ার নজির। অভিযুক্তদের কাছ থেকে মোট ১ লাখ ১৩ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়। অনিয়মের প্রমাণ পাওয়ার পর মধ্যরাতে তাঁদের আদালতের মাধ্যমে আইনের আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়।
জানা গেছে, ঝলইশালশিড়ি ইউনিয়ন পরিষদের ভিডব্লিউবি কার্ডের আওতায় ২৫৮টি পরিবারকে জানুয়ারি থেকে মে পর্যন্ত মাসে ৩০ কেজি করে চাল বিতরণের কার্যক্রম চলছিল।

আটক ইউপি সদস্যরা হলেন খলিলুর রহমান, হামিজ উদ্দিন, প্রিয়নাথ রায়, শুনিল চন্দ্র রায়, দাহির উদ্দিন, খাদেমুল ইসলাম, মামুন ইসলাম, আশরাফুল ইসলাম, সংরক্ষিত মহিলা সদস্য শেফালী রাণী, বিলকিস বেগম ও রুপালী বেগম।
৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা পুতুল রানী বলেন, ‘চাল দেওয়ার কথা বলে মেম্বার শুনিল চন্দ্র রায় আমার কাছ থেকে ৫০০ টাকা নেন।’
কালিয়াগঞ্জের ময়না বেগম বলেন, ‘চাল বিতরণের জন্য মেম্বার চা খাওয়ার কথা বলে আমার কাছ থেকে ৫০০ টাকা নিয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহরিয়ার নজির আজকের পত্রিকাকে বলেন, ‘ইউপি সদস্যরা যে অপরাধ করেছেন, তা ফৌজদারি অপরাধের আওতাভুক্ত। অনিয়ম ও অর্থ লেনদেনের বিষয়টি তাঁরা স্বীকার করেছেন। সব প্রমাণসহ তাঁদের থানায় সোপর্দ করা হয়েছে।’
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন, ‘ইউপি সদস্যদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে। তাঁদের আদালতে হাজির করা হবে। পরে দুর্নীতি দমন কমিশন ও থানা বিষয়টি তদন্ত করে দেখবে।’

মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
৬ মিনিট আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
৩৮ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
১ ঘণ্টা আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে