
পঞ্চগড়ের বোদা উপজেলায় প্যারাসিটামল ট্যাবলেট ও সিরাপের তীব্র সংকট দেখা দিয়েছে। করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় এই সংকট দেখা দিয়েছে বলে জানান ফার্মেসির মালিকেরা। বাজারের দু–একটি দোকানে পাওয়া গেলেও দাম নিচ্ছেন কয়েক গুণ।
খোঁজ নিয়ে জানা যায়, মাসখানেক আগে ওষুধের দোকানগুলোয় এই সংকট ছিল না। বর্তমানে বোদা উপজেলা এবং জেলা সদরে এর কৃত্রিম সংকট দেখা দিয়েছে। আবার অনেক ক্ষেত্রে ওষুধ থাকার পরও নেই বলে জানিয়ে দেওয়া হচ্ছে ক্রেতাদের। কোনোভাবে ক্রেতারা বেশি দামে কেনার আগ্রহ দেখালে সে ক্ষেত্রে তাঁকে ওই ওষুধ দেওয়া হচ্ছে। কোনো উপায় না পেয়ে প্রয়োজনের তাগিদে অনেকে কিনছেন বেশি দামে। অনেকেই প্রয়োজন না হলেও সংগ্রহে রাখছেন এজাতীয় ওষুধ।
বাজারে নাপা, এইচ, নাপা এক্সটেন্ড, নাপা এক্সট্রা, এইচ প্লাস বা অন্যান্য কোম্পানির ওষুধের পাশাপাশি অ্যাজিথ্রোমাইসিন ও ক্নিনডামাইসিনেরও সংকট দেখা দিয়েছে। অন্যদিকে সেফিক্সিম, সেফটিজোন ইনজেকশন বাজার থেকে উধাও হয়ে গেছে। এতে অন্যান্য রোগীর সঙ্গে শিশুরা চরম অসুবিধায় পড়েছে। আর কিছুদিন এসব ওষুধ বাজারে না থাকলে চরম দুর্ভোগে পড়বেন এই এলাকার মানুষ।
বেক্সিমকো কোম্পানির বিক্রয় প্রতিনিধি লিটন জানান, হঠাৎ করে বাজারে এর চাহিদা বৃদ্ধি পাওয়ায় ডিপোতে জমা থাকা সব ওষুধ শেষ হয়েছে। নতুন করে কোম্পানি উৎপাদন না করলে বাজারে এর প্রতিফলন ঘটবে। সংকট বিবেচনায় নিয়ে অল্প কিছুদিনের মধ্যে আবার বাজারে এসব ওষুধ আসবে বলে জানান তিনি।
মণ্ডলহাট এলাকা থেকে বোদা বাজারের সবচেয়ে বড় সায়েম ফার্মেসিতে এসেছেন আনোয়ার হোসেন। তিনি প্যারাসিটামল ট্যাবলেট নিতে চাইলে তাঁকে জানিয়ে দেওয়া হয় এর সাপ্লাই নেই। অনেক খোঁজাখুঁজির পর একটি দোকান থেকে ১৫ টাকা মূল্যের এক পাতা নাপা এক্সটেন্ড ৩০ টাকা দিয়ে কেনেন তিনি।
মায়ের প্রচণ্ড জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন আবদুল্লাহ আল মামুন। কর্তব্যরত চিকিৎসক তাঁকে তাৎক্ষণিকভাবে অ্যাজিথ্রোমাইসিন, নাপা আনতে বলেন। রাত সাড়ে ১১টার সময় সাতখামার এলাকায় ওষুধ না পেয়ে বোদা বাজারের একটি দোকান থেকে অধিক মূল্যে ওষুধ কেনেন বলে জানান তিনি।
বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. জাহিদ হাসান বলেন, `হঠাৎ করে এ জেলায় করোনা মহামারি বৃদ্ধি পাওয়ায় করোনাসংশ্লিষ্ট ওষুধগুলোর কিছুটা সংকট দেখা দিয়েছে। এ ছাড়া রোগীর সেবা দেওয়ার জন্য আমরা হাসপাতাল থেকে সর্বাত্মক চেষ্টা করছি।'
বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোলেমান আলী বলেন, ‘কৃত্রিম সংকট দেখিয়ে ফার্মেসিগুলো দাম বেশি রাখছে, সে রকম কোনো অভিযোগ আমরা পাইনি। কেউ যদি এমন বিষয় নিয়ে অভিযোগ করেন, সে ক্ষেত্রে আমরা আইনানুগ ব্যবস্থা নেব।’

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের হাইল হাওরে মাছ শিকারের জাল থেকে একটি অজগর সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। আজ সোমবার সকাল ১০টার দিকে শ্রীমঙ্গল ভাড়াউড়া হাইল হাওরে নবীন ও জাবেদ নামের ব্যক্তির জাল থেকে অজগর সাপটি উদ্ধার করা হয়।
১ সেকেন্ড আগে
ধোবাউড়া থানার ওসি সাইফুল ইসলাম বলেন, শিশুটির শরীরে কিছু আলামত পাওয়া গেছে। প্রাথমিকভাবে দেখে ধর্ষণের ঘটনা ঘটতে পারে বলে সন্দেহ হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
২ মিনিট আগে
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় আমরা রোববার সারা রাত অভিযান চালিয়ে আজ ভোরে শাহজাদপুর থেকে তাঁকে গ্রেপ্তার করে আনা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
১৮ মিনিট আগে
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কামরুল ইসলাম বলেন, গাছগুলো বিদ্যালয় থেকেই রোপণ করা হয়েছিল এবং জমিটিও বিদ্যালয়ের দখলে ছিল। যদি তৈয়ব হোসেন মামলায় জমি পেয়ে থাকেন, তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিয়ে জমি মেপে সীমানা নির্ধারণ করা উচিত ছিল।
২৪ মিনিট আগে