
পঞ্চগড়ে আকস্মিক ঝড়ে গাছ ভেঙে ঘরে চাপা পড়ে চাকাতি বালা (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে পঞ্চগড় সদর উপজেলার সদর ইউনিয়নের চানপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে ঝড় শুরু হয়। সময় বাড়ার সঙ্গে সঙ্গে ঝড়ের তীব্রতা বৃদ্ধি পায়। সেই সঙ্গে চলতে থাকে প্রচণ্ড মেঘের গর্জন। ঝড়ের সময় চাকাতি বালা নিজের ঘরে একাই অবস্থান করছিলেন। প্রচণ্ড বাতাসের ঝাপটায় বসতঘরের পাশে থাকা একটি বিশাল ‘সড়কজিয়া’গাছ উপড়ে সরাসরি ঘরের ওপর পড়ে। এতে ঘরটি দুমড়েমুচড়ে যায় এবং চাকাতি বালা গাছের নিচে চাপা পড়েন। এ সময় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
চাকাতি বালার ছেলে হরেণ চন্দ্র বলেন, ‘মা ওই ঘরে একাই ছিলেন। ঝড়ের তীব্রতা এতই বেশি ছিল যে গাছটি পড়ার পর আমরাও ঘর থেকে বের হতে পারিনি। পরে ঝড় থামলে আমরা গিয়ে মাকে মৃত অবস্থায় পাই।’
সদর ইউনিয়নের সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হঠাৎ আসা এই ঝড়ে এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গাছ পড়ে একটি গরুও মারা যাওয়ার খবর পাওয়া গেছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে