
পঞ্চগড় শহরের ধাক্কামারা এলাকায় লাইনম্যানের মৃত্যুর ঘটনায় টানা ২৪ ঘণ্টার বেশি সময় ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় ক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করেছেন। আজ সোমবার পঞ্চগড় মিলগেট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ জনতা। প্রায় চার ঘণ্টা পর প্রশাসনের আশ্বাসে সড়ক থেকে সরে আসেন বিক্ষোভকারীরা।
এর আগে গতকাল রোববার দুপুরে ধাক্কামারা এলাকায় বিদ্যুতের পোলে কাজ করার সময় শাহিন আলম (৩৫) নামের এক লাইনম্যানের মৃত্যু হয়। এ ঘটনার পর থেকে পুরো এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
স্থানীয় বাসিন্দাদের দাবি, অনেক এলাকায় গতকাল বেলা ১১টা থেকে বিদ্যুৎ ছিল না। টানা বিদ্যুৎ না থাকায় বিপাকে পড়েছেন কয়েক হাজার মানুষ। বাসাবাড়িতে খাবার পানি ফুরিয়ে গেছে, বন্ধ রয়েছে রান্নাবান্না। এ ছাড়া দোকানপাট ও বিদ্যুৎ-নির্ভর ব্যবসাপ্রতিষ্ঠানগুলো স্থবির হয়ে পড়েছে।
এ বিষয়ে নেসকোর নির্বাহী প্রকৌশলী সত্যজিৎ দেব শর্মা মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘লোকজন আমাকে ঘিরে রেখেছে। বিদ্যুৎ নাই, সমস্যা হয়েছে এবং আমাদের লোক কাজ করছে।’
অপর দিকে পঞ্চগড় পল্লী বিদ্যুতের ডিজিএম মাজহারুল আলম বলেন, ‘আমাদের লাইনের কোনো সমস্যা নেই। সড়ক অবরোধ করার পর নেসকো থেকে আমাদের কাছে লোক চাওয়া হয়েছে। আমরা তাৎক্ষণিকভাবে লোক দিয়েছি। এই সমস্যা মূলত নেসকোর, আমাদের নয়।’

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আমবাগিচা এলাকায় এস আর লাইটার কারখানায় অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় পুলিশের দায়ের করা হত্যা মামলার ৩ নম্বর আসামি, স্থানীয় বিএনপি নেতা ও কেরানীগঞ্জ শিট ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি ইমান উল্লাহ মাস্তানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
৯ মিনিট আগে
পাটগ্রাম সীমান্তে গুলিতে বাংলাদেশি কৃষক মিজানুর রহমান মিজান (২০) আহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। একই সঙ্গে জড়িত বিএসএফ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা এবং এ ঘটনা যাতে পুনরাবৃত্তি না ঘটে, সে ব্যাপারে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়।
১২ মিনিট আগে
নেত্রকোনার কেন্দুয়ায় রফিকুল ইসলাম (৫০) নামে এক আইনজীবীকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ সময় হামলাকারীদের কোপে তাঁর বড় ভাই অবসরপ্রাপ্ত সেনা সদস্য হাফিজুর রহমানও জখম হন।
২৩ মিনিট আগে
জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত সহিংসতার ঘটনায় করা একটি হত্যা মামলায় নিষিদ্ধঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সভাপতি তামান্না জেসমিন রিভাকে জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. সগীর হোসেনের বেঞ্চ তাঁকে ছয় মাসের জামিন দিয়ে
২৭ মিনিট আগে