পাবনার ভাঙ্গুড়ায় গভীর রাতে বসতবাড়ির আগুনে দগ্ধ হয়ে ঘুমন্ত অবস্থায় আব্দুল হামিদ (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ভাঙ্গুড়া ইউনিয়নের নৌবাড়িয়া নতুনপাড়ায় এ ঘটনা ঘটে।
আব্দুল হামিদ নৌবাড়িয়া নতুনপাড়ার বাসিন্দা। তিনি অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য ছিলেন। আব্দুল হামিদ উপজেলা কৃষক দলের জ্যেষ্ঠ সহসভাপতি মাহবুব হোসেনের বাবা।
অগ্নিকাণ্ডে বৃদ্ধের মৃত্যুর বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় আব্দুল হামিদসহ তাঁর পরিবারের সদস্যরা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। এরপর গভীর রাতে আব্দুল হামিদের বাড়িতে আগুন লেগে যায়।
স্থানীয় লোকজনের সহায়তায় ঘণ্টাখানেক চেষ্টা করে রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস স্টেশনে খবর দিলে পার্শ্ববর্তী উপজেলা চাটমোহর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে আসার চেষ্টা করে। কিন্তু রাস্তা সংকীর্ণ হওয়ায় ভেতরে ঢুকতে পারেনি।
পরিবারের লোকজন জানান, আগুন লাগার বিষয় টের পেয়ে পরিবারের সবাই দ্রুত ঘর থেকে বের হতে পারলেও পক্ষাঘাতগ্রস্ত হওয়ায় আব্দুল হামিদ বের হতে পারেননি। এতে ঘরেই তিনি দগ্ধ হয়ে মারা যান। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
ঘটনার বিষয়ে কৃষক দলের নেতা মাহবুব হোসেন জানান, তাঁর বাবা দীর্ঘদিন ধরে পক্ষাঘাতগ্রস্ত রোগী ছিলেন। তিনি হাঁটাচলা করতে পারতেন না। আগুনের খবরে সবাই বের হতে পারলেও তিনি বের হতে পারেননি। এ কারণে ঘুমিয়ে থাকা অবস্থায়ই তিনি দগ্ধ হয়ে মারা যান।
চাটমোহর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, রাস্তা সংকীর্ণ হওয়ার কারণে আমাদের গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। আমরা হেঁটে ঘটনাস্থলে পৌঁছাই। পুলিশ ও স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। লাশ উদ্ধার করার পর সব কাজ শেষে আমরা ফিরে আসি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
ওসি শফিকুল ইসলাম বলেন, ঘটনা জানতে পেরে ভাঙ্গুড়া থানার পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায়। আগুনে একজনের মৃত্যুসহ আনুমানিক ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে সাবেদ ও সামির ঢাকার দিকে যাচ্ছিলেন। উমপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা লোহার রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয়।
৫ মিনিট আগে
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
৩৯ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
৪৩ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে