
পাবনার সাঁথিয়ায় পুত্রবধূর বঁটির কোপে শ্বশুর নিহত হয়েছেন। শ্বশুরের নাম মোজাম (৭০)। ঘটনাটি ঘটেছে গতকাল রোববার (৩১ আগস্ট) রাত সাড়ে ৮টায় সাঁথিয়া পৌরসভাধীন দক্ষিণ বোয়াইলমরী (কলেজপাড়া) গ্রামে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, সাঁথিয়া পৌরসভাধীন দক্ষিণ বোয়াইলমরী (কলেজপাড়া) গ্রামের মোজামের ছেলে মিঠুর সঙ্গে পাঁচ বছর আগে উপজেলার আফড়া গ্রামের আব্দুস সালামের মেয়ে রুমি খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকে রুমি খাতুন মানসিক রোগে ভুগছিলেন।
গতকাল রোববার সন্ধ্যায় হঠাৎ করে রুমি তাঁর হাতে থাকা বঁটি দিয়ে শ্বশুর মোজামের পেট ও পিঠে কোপ দেন। এতে মোজামের পেটের ভুঁড়ি বের হয়ে আসে। গুরুতর আহত অবস্থায় মোজামকে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে তাকে রাজশাহী কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে মোজাম মারা যান। এ ঘটনায় সাঁথিয়া থানায় মামলার প্রস্তুতি চলছে।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুত চলছে।

স্বামীর মৃত্যুর পর আয়েশার পরিবারকে সহায়তা করতেন তাঁর বৃদ্ধ বাবা আলী আহম্মেদ। কিন্তু গত বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে তিনিও মারা যান। এর পর থেকেই আয়েশা ও তাঁর সন্তানদের জীবনে নেমে আসে চরম অনিশ্চয়তা।
৫ মিনিট আগে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে