
কোনো নিরীহ মানুষকে গ্রেপ্তার করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব। তিনি বলেন, ‘কোনো নিরীহ মানুষকে গ্রেপ্তার করবেন না। একটি দলের প্ররোচনায় তাদের অ্যারেস্ট (গ্রেপ্তার) করা হচ্ছে। বাণিজ্যও হচ্ছে। কথা পরিষ্কার—কোনো নিরীহ মানুষকে অত্যাচার করা যাবে না।’
আজ বুধবার সন্ধ্যায় ঈশ্বরদী শহরের রেলগেট বাস টার্মিনাল চত্বরে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্মরণে শোকসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
হাবিবুর রহমান হাবিব কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘দলীয় মনোনয়নের পর খালেদা জিয়া আমাকে বলেছেন—‘‘যাও মানুষের কাছে, কোনো মানুষ যেন কষ্ট না পায়।’’
‘আমি সেই নির্দেশ মেনে বলতে চাই, ঈশ্বরদী, আটঘরিয়া পাবনায় কাউকে অত্যাচার করা যাবে না। সে যে-ই হোক না কেন। যারা অত্যাচার ও জমি দখল করছে, আমরা তা হতে দেব না।’
একটি দলকে ইঙ্গিত করে হাবিব বলেন, খুব কষ্ট হয়, একটা গোষ্ঠী বলেছে, খালেদা জিয়া আগেই মারা গেছেন! এখন আবার তারেক রহমানকে নিয়ে দেশি ও আন্তর্জাতিকভাবে নানা ষড়যন্ত্র ও কুৎসা রটানো হচ্ছে।
ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র মকলেছুর রহমান বাবলুর সভাপতিত্বে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জিয়াউল হক সন্টু সরদার, সদস্যসচিব আজমল হক সুজন, সাবেক ছাত্রনেতা মাহবুবুর রহমান পলাশ, পৌর কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন ডাবলু, ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক ভিপি রেজাউল করিম শাহীন, বিএনপির সাবেক নেতা ইমরুল কায়েস সুমন, ছাত্রদলের সাবেক নেতা রফিকুল ইসলাম রকি, রফিকুল ইসলাম নয়ন প্রমুখ।
উল্লেখ্য, বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব সড়ক দুর্ঘটনায় আহত হয়ে প্রায় এক মাস রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি হাসপাতাল থেকে রিলিজ নিয়ে বিএনপির দোয়া মাহফিলে অংশ নেন।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে