
একজন সাধারণ বাঙালি নারী থেকে নায়িকা, তারপর মহানায়িকা হয়ে অনেকটা নীরবে চলে যাওয়া। তাঁর নাম সুচিত্রা সেন। বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি এই মহানায়িকার নবম প্রয়াণ দিবস আজ মঙ্গলবার (১৭ জানুয়ারি)। ২০১৪ সালের ১৭ জানুয়ারি ভারতের কলকাতার বেলভিউ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
পাবনা জেলার গণ্ডি পেরিয়ে অভিনয়গুণে সুচিত্রা সেন হয়ে উঠেছিলেন এপার-ওপার বাংলার চলচ্চিত্রপ্রেমীদের মহানায়িকা। আসল নাম রমা সেন, চলচ্চিত্রে তাঁর নাম সুচিত্রা সেন, যার অভিনয়-সৌন্দর্য আজও দাগ কেটে আছে সবার মনে। তাঁর শৈশব–কৈশোরের একটি অংশ কেটেছে পাবনা শহরের হেমসাগর লেনের পৈতৃক বাড়িতে। নবম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন শহরের দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে।
মৃত্যুর ছয় মাসের মাথায় ২০১৪ সালের ১৭ জুলাই উচ্চ আদালতের নির্দেশে উদ্ধার করা হয় অবৈধ দখলে থাকা পাবনায় তাঁর পৈতৃক বাড়ি। যে বাড়ির প্রতি কোনায় কোনায় ছড়িয়ে রয়েছে সুচিত্রা সেনের স্মৃতি। তারপর থেকে অনেকটা অযত্ন আর অবহেলায় পড়ে রয়েছে বাড়িটি। জেলা প্রশাসনের দখলে থাকা বাড়িটি যেন প্রাণহীন। বাড়ির বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ফাটল। প্রায় ৯ বছর পার হলেও বাড়িতে ‘সুচিত্রা সেন স্মৃতি সংগ্রহশালা’ গড়ে তোলার দৃশ্যমান কোনো অগ্রগতি নেই।
পাবনা থিয়েটার ’৭৭-এর সাধারণ সম্পাদক আবুল কাশেম আজকের পত্রিকাকে বলেন, ‘সুচিত্রা সেন যে পাবনার মেয়ে, তা অনেকে ভুলতে বসেছেন। অনেকে জানেন না বা মানেন না। তাঁকে নিয়ে গর্ব করতেও অনেকে দ্বিধাবোধ করেন। তাঁর বাড়ি নিয়ে সংগ্রহশালা করার যে প্রত্যাশা ছিল, তার কিছুই পূরণ হয়নি।’
আওয়ামী শিল্পীগোষ্ঠী পাবনা জেলা শাখার সভাপতি প্রলয় চাকী বলেন, ‘তাঁর পৈতৃক ভিটা ঘিরে যে দাবি বা পরিকল্পনা ছিল, সে সংগ্রহশালা আজও পূর্ণাঙ্গ রূপ পায়নি। কেন হয়নি, শিল্পকলা একাডেমি বা সংস্কৃতি মন্ত্রণালয়ের কী পরিকল্পনা, তা জানতে পারছি না। সব মিলিয়ে আমরা হতাশ।’
সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক ড. নরেশ মধু বলেন, ‘সুচিত্রা সেনের পৈতৃক বাড়িটিতে “সুচিত্রা সেন স্মৃতি সংগ্রহশালা” করার জন্য আমাদের পরিষদের পক্ষ থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে প্রস্তাব দেওয়া আছে। কিন্তু সেটি আজও সেই প্রস্তাব হিসেবে তাদের কাছে পড়ে আছে। কোনো উদ্যোগ নেই।’ জেলা প্রশাসনের সঙ্গে সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের সমন্বয় হলে কাজের গতি বাড়বে বলেও মনে করেন তিনি।
পাবনা জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘সুচিত্রা সেনের পৈতৃক বাড়িতে স্মৃতি সংগ্রহশালা করার জন্য সংস্কৃতি মন্ত্রণালয় ও পর্যটন মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। সেটি এখনো প্রক্রিয়াধীন। সেখান থেকে কোনো নির্দেশনা না এলে আমাদের কিছু করার নেই।’
এদিকে, সুচিত্রা সেনের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ হেমসাগর লেনের পৈতৃক বাড়িতে সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের উদ্যোগে স্মরণসভার আয়োজন করা হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে রাজশাহীর ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমারের।

রোববার রাতেই ফিরোজ আহম্মেদ শাকিল পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিনসহ ১০-১৫ জনের একটি গ্রুপকে অভিযুক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ বিষয়ে পোস্ট করেছেন। ওই পোস্টে তিনি লিখেন, ‘পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিন তাঁর মোটরসাইকেল বহর নিয়ে এসে প্রকাশ্যে আমাকে মারপিট ও ছুরিকাঘাত করে...
২১ মিনিট আগে
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, রাত ৯টার দিকে আজিজ ওই এলাকায় অবস্থানকালে একটি মোটরসাইকেল থেকে দুজন সন্ত্রাসী তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। এর মধ্যে একটি গুলি তাঁর বুকের বাঁ পাশে এবং একটি গুলি তাঁর পেটে লাগে। এরপর তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে মোটরসাইকেল যোগে তাঁরা...
৩৩ মিনিট আগে
রাজশাহীর কাটাখালী থানার শ্যামপুর পশ্চিমপাড়া এলাকায় একটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার রাত ১০টা ৪০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। রাতভর চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
৪০ মিনিট আগে
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রোপলিটন দক্ষিণের উপপরিচালক মো. রাজিউর রহমান জানান, ছিদ্দিকুর রহমান খিলগাঁও জোনে কর্মরত। ঢাকা দক্ষিণের সাতটি ইউনিট আজ মাদকবিরোধী অভিযানে বের হন। সকালে দয়াগঞ্জ এলাকায় অভিযান শেষে সায়েদাবাদ এলাকায় যান তিনি।
১ ঘণ্টা আগে