
ডায়রিয়া আক্রান্ত হয়ে পাবনার ঈশ্বরদী ইপিজেড কারখানার আরও এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তাঁর নাম সুমিতা খাতুন (২২)। আজ মঙ্গলবার ঈশ্বরদী শহরের পিয়ারাখালীর বাড়িতে তাঁর মৃত্যু হয়। পুলিশ মরদেহ উদ্ধার করেছে।
সুমিতা খাতুন ঈশ্বরদী ইপিজেডের একটি কারখানার শ্রমিক ও পিয়ারাখালী এলাকার সাগর বিশ্বাসের স্ত্রী। এর আগে গত রোববার গভীর রাতে উপজেলা সাহাপুর ইউনিয়নের তিলকপুর গ্রামে সুমি খাতুন (২৫) নামের ঈশ্বরদী ইপিজেড কারখানার এক শ্রমিক ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা যান। এ নিয়ে দুদিনে ডায়রিয়ায় ঈশ্বরদী ইপিজেডের দুই নারী শ্রমিকের মৃত্যু হলো।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুমিতা খাতুন গতকাল সোমবার ইপিজেড কারখানায় ডিউটি শেষ করে রাতেই বাসায় ফেরেন। ওই দিন দুপুরে তিনি ইপিজেড কারখানার খাবার পানি পান করেছিলেন। এরপর গতকাল রাত আনুমানিক ১২টার পর থেকে তাঁর পেটে সমস্যা দেখা দেয়। প্রথমে বমি করেন এবং পরে পাতলা পায়খানা শুরু হয় তাঁর। এই অবস্থায় রাতে বাড়িতে রেখে তাঁকে ডায়রিয়ার চিকিৎসা দেওয়া হয়। কিন্তু আজ ভোরে আবারও পাতলা পায়খানা শুরু হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিতে না নিতেই সকাল সাড়ে ৯টার তিনি মারা যান।
ঈশ্বরদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, খবর পাওয়ার পরপরই মরদেহ উদ্ধার ও সুরতহাল করা হয়েছে। তবে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা যাওয়ার বিষয়টি আরও নিশ্চিত হতে মরদেহের ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এদিকে আজ বেলা ২টা পর্যন্ত ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন আরও ২৯ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ১৫ জন নারী এবং আটজন পুরুষ শ্রমিক। আউটডোরে চিকিৎসা নিয়েছেন প্রায় ৫০ জন। একই সঙ্গে ঈশ্বরদী ইপিজেডের নিজস্ব মেডিকেল সেন্টারে গতকাল ৫২ জন ডায়রিয়া রোগী চিকিৎসা নিয়েছেন। তাঁদের অধিকাংশই নারী শ্রমিক।
ঈশ্বরদী ইপিজেডের নির্বাহী পরিচালক এ বি এম শহিদুল ইসলাম জানান, গতকাল থেকে ঢাকার ছয় সদস্যের মেডিকেল টিম ইপিজেডে বিভিন্ন কারখানায় খাবার পানির উৎস পর্যবেক্ষণ, অনুসন্ধান, পানির নমুনা সংগ্রহ এবং সরেজমিন তদন্ত শুরু করেছে। তদন্ত রিপোর্ট পেলে ডায়রিয়ার সংক্রমণের মূল কারণ জানা যাবে। তিনি আরও জানান, ইপিজেডের সবকটি কারখানাকে ওয়াটার সিস্টেম সম্পর্কে সচেতন হতে বলা হয়েছে।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
৩০ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
৩৪ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ ঘণ্টা আগে