
নোয়াখালী হাতিয়ায় মেঘনা নদীর পাড়ে ঘুরতে গিয়ে ছিপছিপে পানিতে ২০ কেজি ওজনের একটি কোরাল মাছ পেয়েছেন নাজিম উদ্দিন নামে এক কৃষক। আজ রোববার সন্ধ্যায় চরকিং ইউনিয়নর চরবগুলা গ্রামের পাশে এই ঘটনা ঘটে। পড়ে মাছটি স্থানীয় কয়েকজন কিনে ভাগ করে নিয়েছেন বলে জানা গেছে।
কৃষক নাজিম উদ্দিন ওই এলাকার আবুল কাশেমের ছেলে। তিনি জানান, সন্ধ্যার পরে তিনি বাড়ির পাশে নদীর তীরে হাঁটাহাঁটি করছিলেন। এ সময় হাতে থাকা লাইটের আলোতে নদীর পাশের খালে ছিপছিপে পানিতে মাছটি নিস্তেজ হয়ে পড়ে থাকতে দেখেন। পরে দ্রুত ধরে নিয়ে বাড়িতে নিয়ে যান।
কৃষক নাজিম আরও জানান, কয়েকজনকে এই ঘটনা জানানোর পর আরও কয়েকজনের অনুরোধে মাছটি চরবগুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দোকানে নিয়ে যান। সেখানে মাছটি দেখতে অনেক মানুষ জড়ো হয়।
স্থানীয় বাসিন্দা ফরিদ উদ্দিন জানান, রাত হয়ে যাওয়ায় মাছটি বাজারে নেওয়া সম্ভব হয়নি। স্থানীয় কয়েকজন মিলে ২০ কেজি ওজনের মাছটি ৬০০ টাকা কেজি দরে কিনে নেন। পরে কেটে নিজেদের মধ্যে ভাগ করে নিয়ে চলে গেছেন।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৬ ঘণ্টা আগে