
নোয়াখালী হাতিয়ার মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়েছে আড়াই কেজির ইলিশ। মাছটি নিলামে সাড়ে ছয় হাজার টাকায় বিক্রি করা হয়েছে। আজ সোমবার (১৮ আগস্ট) দুপুরের দিকে উপজেলার নলচিরা ইউনিয়নের অলি বাজার ঘাটে মাছটির নিলাম হয়।
জানা গেছে, গতকাল রোববার মেঘনা নদীতে জাল ফেলার পর গনি মাঝির জালে চারটি মাছ ধরা পড়ে। আজ দুপুরের দিকে অলি বাজারের পাটোয়ারী মৎস্য আড়তে মাছগুলো বিক্রি করতে নিয়ে আসেন তিনি। তার মধ্যে একটি মাছের ওজন হয় ২ কেজি ৫০০ গ্রাম। নিলামে মাছটির সাড়ে ছয় হাজার টাকা দাম ওঠে। শাহেদ ব্যাপারী নামের এক ব্যক্তি মাছটি কিনে নেন।
গনি মাঝি বলেন, ‘নদীতে এবার ইলিশ নেই বললেই চলে। গতকাল রাতে মেঘনা নদীতে জাল ফেলে সকাল পর্যন্ত মাত্র চারটি মাছ পেয়েছি। তার মধ্যে এ মাছ বড় ছিল আর অন্য তিনটি ছোট। বড় মাছটি আড়াই কেজি হয়েছে। দাম পেয়েছি সাড়ে ছয় হাজার। অন্য তিনটা সাড়ে পাঁচ হাজার। বড়টি পাওয়ার কারণে মোটামুটি খরচ পোষাবে। নইলে তেলের খরচও হতো না।’
মাছটির ক্রেতা শাহেদ ব্যাপারী বলেন, ‘বড় মাছের চাহিদা অনেক বেশি, দামও পাওয়া যায় ভালো। তাই বেশি দাম দিয়ে মাছটি কিনেছি।’
মাছ বিক্রির খবর নিশ্চিত করে পাটোয়ারী মৎস্য আড়তের মালিক সাইফুল পাটোয়ারী বলেন, অন্যান্য বছরের তুলনায় এবার ইলিশ মাছ অনেক কম। অনেক জেলে তাঁদের দৈনন্দিনের খরচ তুলতে পারেন না। তবে বাজারে ছোট মাছের তুলনায় বড় মাছের দাম অনেক বেশি পাওয়া যায়। তাই বড় মাছ পেলে জেলেরা অনেক খুশি হন।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
২২ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
২৬ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ ঘণ্টা আগে