নোয়াখালী সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নে এক গৃহবধূ ও শিশুকন্যার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ইউনিয়নের দরবেশপুর গ্রামের মান্নানের বাড়ি থেকে নিহতদের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
মৃত মা-মেয়ে হলেন রাবেয়া বসরি রাহি (২৭) ও চার বছরের শিশুকন্যা মাইশা আক্তার। রাহি ওই বাড়ির রুবেলের স্ত্রী এবং মাইশা তাঁর মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় পাঁচ বছর আগে রুবেল রাহিকে বিয়ে করেন। এটি ছিল রুবেলের দ্বিতীয় বিয়ে। ১০ জুন রাহি তাঁর বোনকে মোবাইলে কল দিয়ে নিজের মেয়েকে নিয়ে আত্মহত্যা করবেন বলে জানান। রাহির অভিযোগ ছিল, তাঁর স্বামী জুয়া খেলে টাকা নষ্ট করেন। তাঁর অন্য দুই ভাই নতুন ঘর করলেও তাঁর স্বামী কোনো ঘর করতে পারেননি। সংসারের দিকে তেমন খেয়াল রাখেন না। রুবেল তাঁর বোনদের বেশি সহযোগিতা করতেন বলে অভিযোগ ছিল স্ত্রীর।
স্থানীয় বাসিন্দারা জানান, পারিবারিক ঘটনার জেরে রাহি স্বামীর ওপর অভিমান করেন। বাড়ির অন্য সদস্যরা দাওয়াত খেতে যাওয়ার সুযোগে বিকেলের কোনো এক সময় মেয়েকে নিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন রাহি। পরে রুবেল বাড়ি ফিরলে তাঁদের শয়নকক্ষের আড়ার সঙ্গে দুটি রশিতে ঝুলন্ত অবস্থায় পান।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। নিহতদের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান ওসি।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৭ ঘণ্টা আগে