
ঘন কুয়াশা কেটে যাওয়ায় ৫ ঘণ্টা পর নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরের বিমান চলাচল স্বাভাবিক হয়েছে। আজ রোববার দুপুর ১২টা থেকে বিমান চলাচল শুরু হয়।
এর আগে সকাল ৭টা থেকে ঘন কুয়াশার কারণে শিডিউল অনুযায়ী এয়ার এসট্রা (৭-১৫ মি.), ইউএস-বাংলা (১০-১০ মি.), নভোএয়ার (১০-৩০ মি.) ও বাংলাদেশ বিমান (১১-৩০ মি.) সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেনি। এতে ৪টি ফ্লাইটের ঢাকাগামী আড়াই শতাধিক যাত্রী দুর্ভোগে পড়েন।
বিমানবন্দর আবহাওয়া কার্যালয়ের তথ্যমতে, উত্তরের জেলা নীলফামারীতে আজ রোববার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস, তবে গত দিনের চেয়ে তাপমাত্রা বেড়েছে। গতকাল (শনিবার) সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের ইনচার্জ লোকমান হোসেন আজকের পত্রিকাকে বলেন, শনিবার রাত সাড়ে ১০টা থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়ে বিমানবন্দর এলাকা। সকাল ৯টায় রানওয়ে এলাকায় দৃষ্টিসীমা ছিল ৫০ মিটার। পরে কুয়াশা কেটে সাড়ে ১০টায় তা বেড়ে ১০০০ মিটারে গিয়ে দাঁড়ায়। দুপুর ১২টার দিকে কুয়াশা কেটে যাওয়ায় ফ্লাইট চলাচলের প্রয়োজনীয় দৃষ্টিসীমা চলে আসে।
বিমানবন্দরের ম্যানেজার এ কে এম বাহাউদ্দিন জাকারিয়া বলেন, ঘন কুয়াশার কারণে বিমান চলাচল ব্যাহত হয়েছিল। দুপুর ১২টার দিকে তা স্বাভাবিক হয়। তবে কুয়াশার কারণে শিডিউল বিপর্যয় হলেও কোনো ফ্লাইট বাতিল করা হয়নি।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
১ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
২ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৫ ঘণ্টা আগে