
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি আবার অগ্নি-সন্ত্রাসের বার্তা দিচ্ছে। জামায়াতকে দিয়ে বিএনপি নির্বাচন প্রতিহত করার ঘোষণা দিয়েছে। এর মধ্য দিয়ে বিএনপি দেশকে বিশৃঙ্খল পরিস্থিতির দিকে নিয়ে যেতে চায়। কারণ, বিএনপি জানে তারা নির্বাচনে জয়ী হতে পারবে না।
আজ রোববার সন্ধ্যায় নীলফামারী শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগকে হারানোর শক্তি এ দেশে কারোর নাই। শেখ হাসিনার নেতৃত্বে আগামী নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হবে এবং শেখ হাসিনা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হবেন।
মন্ত্রী আরও বলেন, যারা নির্বাচন প্রতিহত করার ঘোষণা দেবে, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। বিএনপির মাথা খারাপ হয়ে গেছে। বিএনপিকে কখনই মাঠ দখল করতে দেওয়া হবে না।
বর্ধিত সভায় তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বাংলাদেশের উন্নয়নের কথা তুলে ধরে নেতা-কর্মীদের আরও বেগবান ও বিএনপি-জামায়াতের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।
এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দি, জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহম্মেদ, সাধারণ সম্পাদক মমতাজুল হকসহ জেলার বিভিন্ন উপজেলার নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
৫ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২ ঘণ্টা আগে