নীলফামারীতে ট্রাকচাপায় হেলাল হোসেন (৩৫) নামে উত্তরা ইপিজেডের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) সকালে নীলফামারী-সৈয়দপুর মহাসড়কের কাচারিবাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত হেলাল সদর উপজেলার উত্তর আরাজি চড়াইখোলা গ্রামের নাইজুল ইসলামের ছেলে এবং উত্তরা ইপিজেডের মেইগো বাংলাদেশ কারখানার শ্রমিক।
স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো মোটরসাইকেলে কর্মস্থলে যাচ্ছিলেন হেলাল। কাচারিবাজার এলাকায় পৌঁছালে একটি দ্রুতগতির ট্রাক তাঁর মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে তিনি রাস্তায় পড়ে গেলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকটি আটক করা হয়েছে, তবে চালক পলাতক। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নাজমুলের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার রঘুনাথপুর গ্রামে। রাজধানী উত্তরার উত্তরখান হেলাল মার্কেট এলাকায় নিজ বাড়িতে থাকতেন। পেশায় ব্যবসায়ী ছিলেন নাজমুল।
১ ঘণ্টা আগে
আজ সোমবার (২ মার্চ) সকালে গলায় প্যান্টের বেল্ট প্যাঁচানো অবস্থায় স্থানীয়রা ধানখেতে ওই শিশুর মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায়। পুলিশ বলছে, এটি হত্যাকাণ্ড।
১ ঘণ্টা আগে
শনির আখড়ার জাপানি বাজার এলাকায় তাঁর মানিব্যাগের কারখানায় শাহ আলম কাজ করত। রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে জাপানি বাজারের সামনের সড়ক পার হচ্ছিল সে।
১ ঘণ্টা আগে
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে সাবেদ ও সামির ঢাকার দিকে যাচ্ছিলেন। উমপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা লোহার রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয়।
১ ঘণ্টা আগে