নীলফামারীর জলঢাকায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণে ব্যর্থ হয়ে গলা কেটে হত্যা চেষ্টার ঘটনা ঘটেছে। অবস্থা আশঙ্কাজনক অবস্থায় ভুক্তভোগীকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল রোববার আনুমানিক রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী (১৪) স্থানীয় একটি মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফা মঞ্জুর ও জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুল আলম।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বাড়ির পাশে লাউ গাছের তলায় ওই বখাটে কিশোরীকে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। পরে ব্যর্থ হয়ে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে কিশোরীর গলা ও গাল কেটে দিয়ে পালিয়ে যায়। এ সময় ভুক্তভোগীর চিৎকারে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে প্রথমে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক কিশোরীর অবস্থা আশঙ্কাজনক দেখে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে সে সেখানে চিকিৎসাধীন রয়েছে।
জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনার তদন্তের স্বার্থে আসামির (বখাটের) নাম বলা যাচ্ছে না। বাদীর অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে ভুক্তভোগী কিশোরীর পরিবারের সঙ্গে পূর্ব পরিচিত ওই বখাটে।’
নীলফামারী জেলা পুলিশ সুপার গোলাম সবুর আজকের পত্রিকাকে বলেন, ‘ধর্ষণে ব্যর্থ হয়ে ধারালো অস্ত্র দিয়ে মেয়েটির গালে ও গলায় আঘাত করে। বর্তমানে মেয়েটি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। মেয়েটির পরিবারের লোকজন রংপুরে অবস্থান করছে। তাই এখনো কোনো মামলা হয়নি।’

তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
৯ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২ ঘণ্টা আগে