
নীলফামারীতে মায়ের সঙ্গে পরকীয়ার জেরে মতিউল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত ১১টার দিকে জেলা সদরের টুপামারী ইউনিয়নের কিসামত দোগাছি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মতিউল ইসলাম ওই এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে মতিউল ইসলামের সঙ্গে একই এলাকার একরামুল হকের স্ত্রী বানু বেগমের (৩৫) পরকীয়ার সম্পর্ক চলছিল। কিছুদিন আগে মতিউল ইসলাম বানু বেগমকে নিয়ে পালিয়ে যান। পরে তাঁদের ফেরত এনে স্থানীয়ভাবে মীমাংসা করা হয় এবং বানু বেগমকে স্বামী একরামুলের কাছে ফিরিয়ে দেওয়া হয়।
বৃহস্পতিবার রাত ১১টার দিকে বানু বেগমের ছেলে আলামিনের সঙ্গে মতিউল ইসলামের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আলামিন ধারালো অস্ত্র দিয়ে মতিউলের গলায় আঘাত করলে তিনি গুরুতর জখম হন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনার পরপরই আলামিন পালিয়ে যায়।
এ বিষয়ে সদর থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, ঘটনার পরপরই পুলিশ আলামিনের বাবা একরামুল হক, মা বানু বেগম এবং ছোট ভাই আপন ইসলামকে আটক করেছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। প্রাথমিকভাবে জানা গেছে পরকীয়া নিয়ে জের ধরে এ হত্যাকাণ্ড। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জয়পুরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীত করা এবং জেলায় একটি নতুন মেডিকেল কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। আজ শনিবার (৪ এপ্রিল) দুপুরে জয়পুরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মিলনায়তনে আয়োজিত হাসপাতাল
২ মিনিট আগে
গাইবান্ধার সাঘাটা উপজেলায় সুজন মিয়া (২০) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (৪ এপ্রিল) সকালে উপজেলার হলদিয়া ইউনিয়নের উত্তর দীঘলকান্দি গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।
৫ মিনিট আগে
মাদারীপুরের রাজৈরে জুয়া খেলায় বাধা দেওয়ার জেরে স্বেচ্ছাসেবক দলের নেতার ওপর আওয়ামী লীগের এক সমর্থক হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ শনিবার (৪ এপ্রিল) দুপুরে এই ঘটনায় রাজৈর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
৮ মিনিট আগে
পিরোজপুর-বরিশাল আঞ্চলিক মহাসড়কে পালকি পরিবহন ও মোল্লা ট্রাভেলস বাসের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে সাতজন আহত হয়েছেন। আজ শনিবার বেলা ২টার দিকে সদর উপজেলার রানীপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের দ্রুত উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে পাঠায় পুলিশ।
১১ মিনিট আগে