মাদক মামলায় জাহিদুল ইসলাম (৪০) নামের নীলফামারী কারাগারের এক হাজতি মারা গেছেন। আজ সোমবার অসুস্থ অবস্থায় সদর জেনারেল হাসপাতালে নেওয়া হলে তাঁকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কারাগার সূত্র জানায়, হাজতি জাহিদুল ইসলাম জেলার ডিমলা উপজেলার নওশাদ আলীর ছেলে। বিচারাধীন একটি মাদক মামলায় দুই মাস ধরে কারাগারে ছিলেন।
জেল সুপার মো. রফিকুল ইসলাম জানান, হাজতি জাহিদুল ইসলাম শ্বাসকষ্ট ও অ্যাজমা রোগে আক্রান্ত হয়ে প্রায় ১০ দিন ধরে অসুস্থ ছিলেন। কারাগার হাসপাতালে তাঁকে চিকিৎসা দেওয়া হচ্ছিল। আজ সকাল ১০টার দিকে অবস্থার অবনতি হলে তাঁকে নীলফামারী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক বেলা ১১টার দিকে মৃত ঘোষণা করেন।

বরিশালের শিকারপুর ব্রিজ টোল প্লাজায় রোববার দিবাগত রাত ৩ টায় ট্রাকে পাচারকালে ১৩ ব্যারেল রেনু পোনা জব্দ করা হয়েছে। সোমবার এসব রেনু কীর্ত্তণখোলা নদীতে অবমুক্ত করা হয়। ঘটনায় ট্রাকের ৭ শ্রমিক পালিয়ে গেছে। কাউকে আটক করা যায়নি।
৩ মিনিট আগে
গোপালগঞ্জ শহরের পাচুড়িয়া এলাকায় বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে যাওয়া বালুভর্তি ট্রাকটি এখনো উদ্ধার করা যায়নি। টেকেরহাট-গোপালগঞ্জ-ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। সড়ক বিভাগ সোমবার সকাল থেকে পুনর্নির্মাণ কাজ শুরু করেছে।
৬ মিনিট আগে
২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
২৬ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
১ ঘণ্টা আগে