নীলফামারীর সৈয়দপুরে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মোখলেছুর রহমান ওরফে মুকুল চৌধুরী (৫৫) নামে এক এনজিও কর্মকর্তা নিহত হয়েছেন। আজ বুধবার শহরের বিমানবন্দর সড়কে অফিসার্স কলোনি (ফাইভ স্টার) মাঠের সামনে এ ঘটনা ঘটে।
নিহত এনজিও কর্মকর্তা ঠাকুরগাঁও জেলার মধুরামপুর এলাকার মৃত কামরুল ইসলামের ছেলে। তিনি বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) আশার গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় চান্দিয়ারপুল ব্র্যাঞ্চ ম্যানেজার।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের সদস্যের কাছে হস্তান্তর করা হবে।’
এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, বুধবার বিকেলে মোখলেছুর রহমান কর্মস্থল সাদুল্যাপুর থেকে মোটরসাইকেলে করে ঠাকুরগাঁও নিজ বাড়িতে ফিরছিলেন। ওই সময়ে সৈয়দপুর বিমানবন্দর সড়কের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাইসাইকেল তাঁর মোটরসাইকেলের সামনে এসে দাঁড়ায়।
এ সময় তিনি ওই বাইসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। এতে তিনি মাথায় ও চোখে গুরুতর আঘাত পান। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

বরিশালের শিকারপুর ব্রিজ টোল প্লাজায় রোববার দিবাগত রাত ৩ টায় ট্রাকে পাচারকালে ১৩ ব্যারেল রেনু পোনা জব্দ করা হয়েছে। সোমবার এসব রেনু কীর্ত্তণখোলা নদীতে অবমুক্ত করা হয়। ঘটনায় ট্রাকের ৭ শ্রমিক পালিয়ে গেছে। কাউকে আটক করা যায়নি।
৫ মিনিট আগে
গোপালগঞ্জ শহরের পাচুড়িয়া এলাকায় বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে যাওয়া বালুভর্তি ট্রাকটি এখনো উদ্ধার করা যায়নি। টেকেরহাট-গোপালগঞ্জ-ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। সড়ক বিভাগ সোমবার সকাল থেকে পুনর্নির্মাণ কাজ শুরু করেছে।
৯ মিনিট আগে
২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
২৮ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
১ ঘণ্টা আগে