নীলফামারীর ডোমার উপজেলায় চতুর্থ শ্রেণিতে পড়ুয়া এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধকে (৬০) আটক করা হয়েছে। গতকাল শনিবার রাতে তাঁকে আটক করে পুলিশ।
স্থানীয় লোকজন জানায়, শিশুটির মা বিকেলে বাড়ি ছিলেন না। এই সুযোগে ওই বৃদ্ধ তাকে একা পেয়ে ধর্ষণ করেন। সন্ধ্যার পর মা-বাবা বাড়িতে ফিরে শিশুটিকে অসুস্থ অবস্থায় দেখতে পান। জিজ্ঞাসা করলে মা-বাবাকে সবকিছু বলে দেয় শিশুটি। পরে এলাকাবাসী কৌশলে ওই বৃদ্ধকে বাড়িতে ডেকে এনে বেঁধে রাখলে ধর্ষণের কথা স্বীকার করেন তিনি। খবর পেয়ে ডোমার থানা-পুলিশ বৃদ্ধকে আটক করে থানায় নিয়ে আসে। ভুক্তভোগী শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়।
আজ রোববার সকালে ডোমার থানার উপপরিদর্শক (এসআই) শৈলেন চন্দ্র বলেন, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। ভিকটিমকে হাসপাতালে পাঠানো হয়েছে।

তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
৪ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২ ঘণ্টা আগে