
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, শেখ হাসিনা ক্ষমতার লোভে আওয়ামী লীগের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত করেছেন।
নীলফামারীর সৈয়দপুরে মহান বিজয় দিবস ও জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন, রচনা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন। স্থানীয় ফাইভ স্টার মাঠে, সৈয়দপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সারজিস আলম বলেছেন, ‘শেখ হাসিনা নিজের ক্ষমতার লোভেই আওয়ামী লীগের মতো এত বড় একটা দলের ভবিষ্যৎ বিসর্জন দিয়েছেন। সেই কারণেই সৃষ্টিকর্তার পক্ষ থেকে হাসিনার এমন পরিণতি হয়েছে। যদি ন্যূনতম লজ্জা থাকে তাহলে তিনি আর বাংলাদেশে পা রাখবেন না।’
সারজিস আলম আরও বলেন, ‘সামনে আমাদের লড়াই ও সংগ্রাম আরও কঠিন এবং দীর্ঘ হবে। এ জন্য আমরা আমাদের বিবেকবোধকে দল, গোষ্ঠী কিংবা ব্যক্তির কাছে বিক্রি না করি। রাষ্ট্রকে সংস্কার কিংবা আমাদের দেশকে এগিয়ে নিতে হলে নিজদের বদলাতে হবে। আমাদের বিবেককে জাগ্রত করতে হবে।’
সারজিস আলম সৈয়দপুরবাসীর উদ্দেশে বলেন, ‘যদি আগামীতে বাংলাদেশে আরও দু–একটি জেলা বৃদ্ধি পায় তাহলে যাতে সৈয়দপুরকে জেলা করা হবে। এ জন্য প্রয়োজনে আমার যেখানে যেতে হবে আমি সেখানেই যাব।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সৈয়দপুর এর সদস্য জাবেদ আত্তারী। সৈয়দপুর সরকারি কলেজের শিক্ষার্থী মো. সাকিব হোসেন সঞ্চালনা করেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন—সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুর-ই আলম সিদ্দিকী, বিএনপি সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মো. আব্দুল গফুর সরকার, বীর মুক্তিযোদ্ধা সালাহউদ্দিন বেগ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক মো. রেদোয়ান ইসলাম প্রমুখ।
এ সময় সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম, ছাত্র-জনতার গণঅভ্যূত্থানে সৈয়দপুরের নিহত সাজ্জাদ হোসেনের বাবা মো. আলমগীর হোসেন, জামায়াতে ইসলামী সৈয়দপুর পৌর শাখার আমীর মো. শরফুদ্দিন খান প্রমুখ উপস্থিত ছিলেন।

বরিশালের শিকারপুর ব্রিজ টোল প্লাজায় রোববার দিবাগত রাত ৩ টায় ট্রাকে পাচারকালে ১৩ ব্যারেল রেনু পোনা জব্দ করা হয়েছে। সোমবার এসব রেনু কীর্ত্তণখোলা নদীতে অবমুক্ত করা হয়। ঘটনায় ট্রাকের ৭ শ্রমিক পালিয়ে গেছে। কাউকে আটক করা যায়নি।
৮ মিনিট আগে
গোপালগঞ্জ শহরের পাচুড়িয়া এলাকায় বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে যাওয়া বালুভর্তি ট্রাকটি এখনো উদ্ধার করা যায়নি। টেকেরহাট-গোপালগঞ্জ-ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। সড়ক বিভাগ সোমবার সকাল থেকে পুনর্নির্মাণ কাজ শুরু করেছে।
১২ মিনিট আগে
২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
৩১ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
১ ঘণ্টা আগে