
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে মোস্তাফিজার রহমান (৩৫) নামের এক যুবকের হাত-পা বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকালে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। তিনি ওই গ্রামের এছলাম আলীর ছেলে এবং তিন সন্তানের জনক।
পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, মোস্তাফিজার সম্প্রতি প্রতিবেশী মিজানুর রহমানের কাছ থেকে গোপনে ১১১ শতক জমি কিনেছিলেন। বিষয়টি প্রকাশ্যে আসার পর মিজানুরের পরিবার জমি ফেরত চায়। এ নিয়ে দুই দফা গ্রাম্য সালিস বসে। গতকাল বৃহস্পতিবার রাতে শেষ দফার সালিসে মোস্তাফিজারকে ৫৫ শতক জমি ও পাঁচ লাখ টাকা ফেরত দিতে বলা হয়।
সালিসের পর রাতে তিনি বাড়ি ফিরে ঘুমাতে যান। পরে আজ শুক্রবার সকালে স্থানীয় বাসিন্দারা বাড়ির পাশে গাছে ঝুলন্ত অবস্থায় তাঁর মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম বলেন, জমি নিয়ে বিরোধের ঘটনায় গ্রামের সবাইকে ডেকে সালিস করা হয়েছিল। সেখানে কী ঘটেছে, তা বড় ঘটনা, এ মুহূর্তে বলা সম্ভব নয়। মোস্তাফিজারের চাচি জেন্নাতুল বেগম বলেন, ‘মাইজানুর পরিবারের লোকজন ফোন দিয়ে তাকে রাতের বেলায় ডেকে নেন। পরে সকালে দেখি, হাত-পা বাঁধা অবস্থায় গাছে ঝুলছে।’
এ বিষয়ে কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আব্দুল কুদ্দুস বলেন, ‘হাত-পা বাঁধা অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়েছে। জমিসংক্রান্ত সালিসের বিষয়টি আমরা শুনেছি। তদন্ত চলছে।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে