
নীলফামারীর সৈয়দপুর পৌর শহরের ব্যবসায়ী আলতাফ হোসেন, পৌরসভার সাবেক কাউন্সিলর এরশাদ হোসেন পাপ্পু ও পৌরসভার সাবেক নির্বাহী প্রকৌশলী আইয়ুব আলীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুদক।
দুর্নীতি দমন কমিশন (দুদক), রংপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক জয়ন্ত সাহা বাদী হয়ে গত রোববার (১৬ নভেম্বর) নীলফামারী জ্যেষ্ঠ স্পেশাল জজ আদালতে ওই মামলা করেন। মামলায় অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে প্রতারণা ও অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করে রেলওয়ের মালিকানাধীন ভূমিতে বহুতল ভবন তথা স্থায়ী স্থাপনা নির্মাণের অভিযোগ আনা হয়। .
আজ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদী জয়ন্ত সাহা।
দুদক সমন্বিত জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, সৈয়দপুর শহরের নতুন বাবুপাড়ার বাসিন্দা ব্যবসায়ী আলতাফ হোসেন রেলওয়ের মালিকাধীন জমি দখলে নিয়ে সেখানে অবৈধভাবে বহুতল ভবন তথা স্থায়ী স্থাপনা নির্মাণ করেন। সৈয়দপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এরশাদ হোসেন পাপ্পু ও পৌরসভার সাবেক নির্বাহী প্রকৌশলী মো. আইয়ুব আলী পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে ব্যবসায়ী আলতাফ হোসেনকে সৈয়দপুর শহরের রেলওয়ে জমিতে বহুতল ভবন তথা স্থায়ী স্থাপনা নির্মাণে সহায়তা করেন।
দুদক রংপুর সমন্বিত জেলা কার্যালয়ের তৎকালীন সহকারী পরিচালক (এডি) বর্তমানে দুদক প্রধান কার্যালয়ে উপপরিচালক পদে কর্মরত হোসাইল শরীফ দীর্ঘ সময় ধরে সরেজমিনে কয়েকবার সৈয়দপুরে এসে বিষয়টি তদন্ত করেন। পরে ১৬ নভেম্বর দুটি মামলা করা হয়। পৃথকভাবে করা ওই দুই মামলার একটিতে তিনজনকে, আরেকটিতে শুধু ব্যবসায়ী আলতাফ হোসেনকে আসামি করা হয়েছে।
দুদক রংপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক জয়ন্ত সাহা জানান, ২০০৪-১৬ সাল পর্যন্ত শহরের শহীদ ডা. জিকরুল হক ও শহীদ জহুরুল হক সড়কের পাশে রেলের জায়গায় ৫টি অবকাঠামো নির্মাণ করেন ব্যবসায়ী আলতাফ হোসেন। এর মধ্যে ৩ হাজার ৬৫৬ বর্গফুটের বহুতল ভবনে রয়েছে একাধিক ব্যাংক, ব্যবসাপ্রতিষ্ঠান ও আবাসিক ভবন। অন্য ভবনগুলোতে ব্যবসাপ্রতিষ্ঠান ও আবাসিক রয়েছে। এ সময়ের মধ্যে পৌরসভার সাবেক কাউন্সিলর এরশাদ হোসেন পাপ্পুর সুপারিশে নির্বাহী প্রকৌশলী রেলে জমিতে ভবন নির্মাণের নকশা অনুমোদন করেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৭ ঘণ্টা আগে