
চাঁদাবাজির প্রতিবাদে নীলফামারীর সৈয়দপুরে টানা চার দিন ধরে মাছ কেনাবেচা বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। বাজার বন্ধ থাকায় অনেকেরই পাতে উঠছে না মাছ। আজ সোমবার সকালে শহরের মাছবাজারে গিয়ে এমন চিত্র দেখা যায়।
এর আগে রোববার বিকেলে চাঁদাবাজি বন্ধ এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে মাছ ব্যবসায়ীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।
ব্যবসায়ীদের অভিযোগ, শহরের গোয়ালপাড়া এলাকার বাসিন্দা ওয়াকার আলী দীর্ঘদিন ধরে তাঁর সাঙ্গপাঙ্গ নিয়ে মাছবাজারের ব্যবসায়ীদের কাছ থেকে প্রতিদিন ১০০ থেকে ১৫০ টাকা করে চাঁদা আদায় করতেন। গত বৃহস্পতিবার বিকেলে চাঁদা তুলতে গেলে ব্যবসায়ীরা দিতে অস্বীকৃতি জানান। এতে ক্ষিপ্ত হয়ে তাঁরা কয়েকজন ব্যবসায়ীকে মারধর করেন। ঘটনার পর ব্যবসায়ীরা থানায় লিখিত অভিযোগ দেন এবং প্রতিবাদস্বরূপ মাছবাজারের সব দোকান বন্ধ রাখেন।
সৈয়দপুর মাছ ব্যবসায়ী সমিতির সভাপতি নওশাদ হোসেন পলু বলেন, ‘দীর্ঘদিন ধরে বাধ্য হয়ে আমরা চাঁদা দিয়ে আসছি। এখন মাছ বিক্রি করে যে আয় হয়, তা দিয়ে পরিবার চালানো কষ্টকর। সেখানে চাঁদা দেওয়া সম্ভব নয়। চাঁদাবাজির প্রতিবাদ করায় আমাদের মারধর করা হয়েছে। সুষ্ঠু বিচার না পাওয়া পর্যন্ত আমরা দোকান বন্ধ রাখব। প্রয়োজনে আরও বড় আন্দোলনে যাব।’
এ বিষয়ে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, মাছ ব্যবসায়ীরা একটি লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৪ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৪ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৪ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে অন্তত ১৮-২০টি কোনো না কোনোভাবে ছিনতাইকারী
৫ ঘণ্টা আগে