
নীলফামারীর সৈয়দপুরে দেশীয় প্রজাতির পাখি বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে প্রশাসন।
আজ বুধবার (১০ জুন) সন্ধ্যা ৭টার দিকে সৈয়দপুর উপজেলার নিয়ামতপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় পরিচালিত এক অভিযানে এ জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাব্বির হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে ‘পেট অ্যান্ড বার্ড হাউস’ নামের প্রতিষ্ঠান থেকে দেশীয় প্রজাতির তিনটি ময়না ও পাঁচটি টিয়া পাখি উদ্ধার করা হয়।
এ সময় প্রতিষ্ঠানটির মালিক টেকনিক্যাল কলেজপাড়া এলাকার মৃত নুর আলমের ছেলে মো. ইমরান হোসেনকে (২৬) বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২-এর সংশ্লিষ্ট ধারায় দুই হাজার টাকা জরিমানা ও অনাদায়ে তাঁকে সাত দিনের বিনা শ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
অভিযানে সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিকুল ইসলাম মুজকুরী, পাখি পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন সেতুবন্ধন যুব উন্নয়ন সংস্থার সভাপতি মো. আলমগীর হোসেন, সদস্য মুন্না ও এরশাদ আলীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উদ্ধার করা পাখিগুলো সৈয়দপুর সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে রংপুর বন বিভাগের কাছে হস্তান্তর করা হবে। প্রয়োজনীয় পরিচর্যা শেষে সেগুলো প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাব্বির হোসেন বলেন, ‘পরিবেশের ভারসাম্য রক্ষায় দেশীয় পাখি শিকার ও বিক্রি বন্ধ করা অত্যন্ত জরুরি। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বন্য প্রাণী সংরক্ষণে সবাইকে তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানাই।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
১ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
২ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৫ ঘণ্টা আগে