
নেত্রকোনার কলমাকান্দায় পৈতৃক সম্পত্তি আত্মসাতের চেষ্টার অভিযোগে ছোট ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন মো. আ. হেলিম (৬৫) নামের এক বৃদ্ধ। তাঁর অভিযোগ, সম্পত্তি আত্মসাৎ করতে তাঁকে মৃত ও নিঃসন্তান দেখিয়ে আদালতে জালিয়াতি করেছেন তাঁর ছোট ভাই মো. সহিদ মিয়া। একই সঙ্গে মা ও বোনকেও সম্পত্তি থেকে বঞ্চিত করা হয়েছে।
আজ রোববার (২৪ আগস্ট) বেলা ১১টার দিকে কলমাকান্দা প্রেসক্লাব হলরুমে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তোলেন আ. হেলিম।
আ. হেলিম ও সহিদ মিয়া উপজেলার কৈলাটি ইউনিয়নের ক্ষুদ্র সিধলী গ্রামের মৃত আ. খালেকের দুই ছেলে।
আ. হেলিম বলেন, তাঁর বাবার মৃত্যুর পর ২৫ শতাংশ জমির উত্তরসূরি হন তিনিসহ চার জন। বাকি তিনজন হলেন, ছোট ভাই মো. সহিদ মিয়া, বোন জাহেরা খাতুন ও তাদের মা আমিনা খাতুন। কিন্তু ছোট ভাই মো. সহিদ মিয়া কৌশলে তাঁকে ‘মৃত’ এবং ‘নিঃসন্তান’ দেখিয়ে আদালতে মিথ্যা তথ্য উপস্থাপন করেন। একই সঙ্গে মা ও বোনের নাম গোপন রেখে নেত্রকোনা ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে ২০১৪ সালে মামলা করে একতরফা প্রশ্নবিদ্ধ ডিক্রি নেন।
সংবাদ সম্মেলনে আ. হেলিম বলেন, তিনি বিবাহিত এবং তাঁর ছয় মেয়ে এবং এক ছেলে আছে। সহিদ মিয়া তাঁকে মৃত এবং নিঃসন্তান দেখিয়ে আদালতে জালিয়াতির আশ্রয় নিয়েছেন। এখন তাঁর ভাই জোরপূর্বক জমি দখলের পাঁয়তারা করছেন।
সংবাদ সম্মেলনে আ. হেলিমের বোন জাহেরা খাতুন, আমিনা খাতুনসহ স্থানীয় ইউপি সদস্য কাজী মো. আব্দুল মালেকসহ গ্রামের কয়েকজন উপস্থিত ছিলেন।
এদিকে বড় ভাইয়ের তোলা অভিযোগকে মিথ্যা দাবি করে সহিদ মিয়া বলেন, ‘উত্তরাধিকার সূত্রে পাওয়া বাবার সম্পত্তি বড় ভাই ও বোন মিলে আমার কাছে বিক্রি করেছে। কেনার দলিল আছে আমার কাছে। তবুও তারা আমার বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে। পরে আদালতে জমি কেনার দলিল উপস্থাপন করলে আদালত আমার পক্ষে ডিক্রি দেন। বাজারের জায়গায় ঘর করতেছি বলে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে