নেত্রকোনার মদনে এক গৃহবধূর ফেসবুক মেসেঞ্জারে অশ্লীল ভিডিও পাঠিয়ে কুপ্রস্তাব দেওয়ার মামলায় ইমামুল হাসান চৌধুরী তন্ময় (২৩) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে পৌর সদরের পুরোনো বাসস্ট্যান্ড এলাকায় এ গ্রেপ্তারের ঘটনা ঘটে।
গৃহবধূর স্বামী আদালতে মামলার আবেদন করলে গতকাল বুধবার রাতে মদন থানায় মামলা রুজু হয়। এই মামলায় গ্রেপ্তার ইমামুল হক চৌধুরী তন্ময়ের বাড়ি মদন পৌরসভার আশকিপাড়া এলাকায়।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম মাহমুদুল হক আজকের পত্রিকাকে গ্রেপ্তারের বিষয় নিশ্চিত করেন। তিনি বলেন, ‘পর্নোগ্রাফি মামলায় তন্ময়কে গ্রেপ্তারের পর আজ বৃহস্পতিবার সকালে আদালতে পাঠানো হয়।’
পুলিশ ও গৃহবধূর পরিবার সূত্রে জানা গেছে, তন্ময় বেশ কয়েক দিন ধরে গৃহবধূকে ফেসবুকের মেসেঞ্জারে অশ্লীল ভিডিও পাঠাচ্ছিলেন। তাঁকে কুপ্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিলেন। এই ঘটনার বিচার চেয়ে গৃহবধূর স্বামী সম্প্রতি নেত্রকোনা আদালতে মামলার আবেদন করেন।
আদালতের নির্দেশে গতকাল বুধবার রাতে তন্ময়ের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ও পর্নোগ্রাফি আইনে মদন থানায় মামলা রুজু করা হয়। ওই দিন রাতেই অভিযান চালিয়ে আসামি তন্ময়কে গ্রেপ্তার করে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে তাঁকে আদালতে পাঠানো হয়।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৬ ঘণ্টা আগে