নেত্রকোনার খালিয়াজুরীতে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে তানবীর মিয়া (১৯) নামের এক জেলের মৃত্যু হয়েছে। এতে আরও দুই জেলে গুরুতর আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত দেড়টার দিকে উপজেলার ইয়ারাবাজ হাওরে এ ঘটনা ঘটে। আহতদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নেওয়া হয়েছে।
তানবীর মিয়া উপজেলা সদরের গছিখাই গ্রামের গোলাম মোস্তফার ছেলে। আহতরা হলেন উপজেলার গছিখাই গ্রামের কুতুবউদ্দিন ভূঁইয়ার ছেলে জাহিদুল ইসলাম (২৩) ও পিয়াস (১৮)। বজ্রপাতে হতাহতের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন খালিয়াজুরীর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মকবুল হোসেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে তানবীরসহ তিনজন ইয়ারাবাজ হাওরে নৌকায় করে মাছ ধরতে যান। রাত দেড়টার দিকে বৃষ্টি ও বজ্রপাত হয়। এ সময় বজ্রপাতে তানবীরসহ তিনজনই গুরুতর আহত হন। আশপাশের জেলেরা দেখতে পেয়ে তাঁদেরকে উদ্ধার করে তীরে নিয়ে আসেন। এরপর স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তানবীরকে মৃত ঘোষণা করেন। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে মমেক হাসপাতালে পাঠান হয়।
ওসি মকবুল হোসেন বলেন, ‘নিহতের লাশ সুরতহাল প্রতিবেদন শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আর গুরুতর আহত দুজনকে মমেক হাসপাতালে পাঠানো হয়েছে।’

স্বামীর মৃত্যুর পর আয়েশার পরিবারকে সহায়তা করতেন তাঁর বৃদ্ধ বাবা আলী আহম্মেদ। কিন্তু গত বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে তিনিও মারা যান। এর পর থেকেই আয়েশা ও তাঁর সন্তানদের জীবনে নেমে আসে চরম অনিশ্চয়তা।
৫ মিনিট আগে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে