
নেত্রকোনার খালিয়াজুরীতে ধনু নদে অভিযান চালিয়ে একটি ট্রলার থেকে ৮০ বোতল ভারতীয় মদ, ৩০ কেজি জিরা, দুই বস্তা চিপসসহ তিনজনকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ। আজ সোমবার দুপুরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
এর আগে গতকাল রোববার বিকেলে উপজেলার পাঁচহাট গ্রামের চরপাড়া এলাকায় ধনু নদে এই অভিযান চালায় লেপসিয়া নৌ পুলিশ ফাঁড়ি।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার চানখলাগাঁও গ্রামের আব্দুল সালাম (৩৪), একই উপজেলার দেলোয়ার হোসেন (২৮) ও সোনাপুর গ্রামের হারিস উদ্দিন (৩৪)।
নৌ পুলিশ সূত্র জানায়, ধনু নদ দিয়ে ট্রলারে করে ভারতীয় পণ্য ও মাদক পাচার করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে লেপসিয়া নৌ পুলিশের একটি দল অভিযান চালায়। পরে একটি ট্রলার থামিয়ে তল্লাশি করে ভারতীয় মদ, চিপস ও জিরা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া এসব পণ্য কিশোরগঞ্জের দিকে নেওয়া হচ্ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।
লেপসিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জগৎজ্যোতি চৌধুরী বলেন, আটক ব্যক্তিদের রাখার মতো ব্যবস্থা ফাঁড়িতে না থাকায় রাতেই তাঁদের খালিয়াজুরী থানায় হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে জব্দ করা মালামালও থানায় জমা দেওয়া হয়েছে।
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিরউদ্দিন জানান, এ ঘটনায় মামলা করা হয়েছে। তিনজনকে আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৬ ঘণ্টা আগে