
বস্ত্র ও পাট এবং নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, পুলিশ-প্রশাসন ঠিকমতো কাজ করছে না, কারণ, তাদের স্ট্রাকচারটাই শেষ হয়ে গেছে।
আজ রোববার (৩ আগস্ট) দুপুরে নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের চেক হস্তান্তর এবং স্থানীয় প্রশাসন ও ট্রেড ইউনিয়ন নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সাখাওয়াত বলেন, ‘আপনারা নেতা হয়েছেন শুধু ভোটের জন্য না। আপনাকে নেতা করা হয়েছে তাদের সঠিক পথে চালিত করার জন্য। আপনি যদি বেঠিক পথে চালান, তাহলে আমাদের দেশের পুরো কাঠামো ভেঙে পড়বে। এটাকে ৮ মাসে, ১০ মাসে বা এক বছরে ঠিক করা সম্ভব নয়।’
উপদেষ্টা আরও বলেন, ‘আপনারা প্রায়ই শোনেন, পুলিশ-প্রশাসন ঠিকমতো কাজ করছে না। তারা কাজ করবে কী করে, কারণ, স্ট্রাকচারটাই শেষ। আইনের স্ট্রাকচার শেষ, প্রশাসনের স্ট্রাকচার শেষ। আপনাদের নায্য দাবিদাওয়ার জন্য আপনারা আবেদন করতে পারেন। জেলা প্রশাসক যদি না শোনে, তাহলে আমার মন্ত্রণালয়ের দরজা আপনাদের জন্য সব সময় খোলা রয়েছে।’
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব অমল কৃষ্ণ মণ্ডল, জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার আমজাদ হোসাইনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে মন্ত্রণালয়ের পক্ষ থেকে ২২ জনের হাতে ১২ লাখ ৩০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়।

গোপালগঞ্জ শহরের পাচুড়িয়া এলাকায় বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে যাওয়া বালুভর্তি ট্রাকটি এখনো উদ্ধার করা যায়নি। টেকেরহাট-গোপালগঞ্জ-ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। সড়ক বিভাগ সোমবার সকাল থেকে পুনর্নির্মাণ কাজ শুরু করেছে।
৩ মিনিট আগে
২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
২২ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
১ ঘণ্টা আগে
মামলার অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগী বাদীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করেন। এরপর তারা বিভিন্ন ধাপে টাকা বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করে।
১ ঘণ্টা আগে