মা দিবসে শিশুকন্যাকে কাছে পেতে থানায় অভিযোগ করেছেন এক মা। আজ রোববার নাটোরের লালপুর থানায় হাজির হয়ে স্বামীর বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন মিতু খাতুন (২৮) নামে এক নারী।
মিতুর অভিযোগ, উপজেলার বিলমাড়িয়া ইউপির রহিমপুর গ্রামের রবিউল তাঁর স্বামী। রবিউল ছেলেকে আটকে রেখে তাঁকে বাড়ি থেকে বের করে দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ১২ বছর আগে রাজশাহীর চারঘাট উপজেলার চক মোক্তারপুরের জামালের মেয়ে মিতুর সঙ্গে লালপুর উপজেলার রহিমপুর গ্রামের সামশুল মণ্ডলের ছেলে রবিউলের বিয়ে হয়। বিয়ের পর থেকেই দাম্পত্য কলহ লেগে থাকে। তাঁদের সংসারে দুটি সন্তান রয়েছে। গতকাল শনিবার দুই বছরের শিশুসন্তান রোজাকে আটকে রেখে মিতুকে বাড়ি থেকে বের করে দেন রবিউল। এ বিষয়ে লালপুর থানায় স্বামী ও তাঁর পরিবারের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন মিতু।
লালপুর থানার ওসি মোহা. মোনোয়ারুজ্জামান বলেন, ‘অভিযোগ পাওয়ার পর মায়ের কোলে শিশুকন্যা রোজাকে ফিরে দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

নীলফামারীর সৈয়দপুরে আগুনে পুড়ে গেছে ঢাকা ব্যাংকের শাখা কার্যালয়সহ ২৫টি দোকান। সোমবার বেলা ১টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। ইতিমধ্যে ভবনে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করা হয়েছে।
৩৬ মিনিট আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ চলায় ঢাকামুখী লেনে কয়েক কিলোমিটারজুড়ে যানবাহন স্থবির হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনের চালকেরা।
৩৯ মিনিট আগে
চাঁদপুরের কচুয়ায় নিখোঁজ হওয়ার এক দিন পর পুকুরে মিলল শিশু নাদিয়ার মৃতদেহ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্তে বিজিবি সদস্যদের নিয়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। এ সময় নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল আটক করা হয়। নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণার পরপরই এ অভিযানে...
২ ঘণ্টা আগে