
নাটোরে ইমো হ্যাকিং চক্রের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে প্রতারণা ও হ্যাকিং কাজে ব্যবহৃত ৩৫টি মোবাইল ও বিভিন্ন সিমকার্ড উদ্ধার করা হয়। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার নওপাড়া গ্রামের মোসাব্বর হোসেনের ছেলে আরিফুল ইসলাম (৩০), বাবুল সরকারের ছেলে সোহাগ আলী (২৮), শাজাহান আলীর ছেলে ওবায়দুর আলী (২৪), ফজলুর রহমানের ছেলে রাসেল আহমেদ (২০), মোহরকয়া গ্রামের আজগর মণ্ডলের ছেলে এখলাছ মণ্ডল (২৩), জটু সরদারের ছেলে রুবেল সরদার (২৫), শরিফুল ইসলামের ছেলে মোহন আহমেদ (১৭), নাগশোষা গ্রামের আব্দুল মালেকের ছেলে মারুফ হোসেন (২৩) এবং টুটুল আলী (১৬)।
পুলিশ সুপার জানান, লালপুর উপজেলার বিলমাড়িয়া ও দুরদুরিয়া ইউনিয়নের একদল হ্যাকার ইমোসহ সামাজিক যোগাযোগমাধ্যম হ্যাক করে কখনো সেনাবাহিনী কখনো পুলিশ সদস্যের পরিচয় দিয়ে এবং তাঁদের ছবি ব্যবহার করে বিভিন্ন সরকারি কর্মকর্তাদের বদলি ও পদোন্নতির প্রলোভন দেখিয়ে অনৈতিক বাণিজ্য করে আসছিল। প্রযুক্তি ব্যবহার করে গতকাল বৃহস্পতিবার এ চক্রের ৯ সদস্যকে গ্রেপ্তার করেন র্যাব ও পুলিশ সদস্যরা।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৭ ঘণ্টা আগে