
ঈদুল ফিতরের দিন নাটোরের লালপুর উপজেলার রামকৃষ্ণপুরে গোলাগুলির ঘটনায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইসাহাক আলী, লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেনসহ ১৭ নেতা-কর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এসব নেতা-কর্মী উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন।
আজ বৃহস্পতিবার দুপুরে উচ্চ আদালতের জামিন শেষে ১৯ জন নেতা-কর্মী আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। এ সময় সিনিয়র জেলা ও দায়রা জজ নাসিরুল ইসলাম দুজনের জামিন মঞ্জুর করে অন্য ১৭ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
নাটোর আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট রুহুল আমিন তালুকদার টগর জানান, চলতি বছরের ৩১ মার্চ উপজেলার লালপুর উপজেলার লালপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর ঈদগাহ এলাকায় ঈদের নামাজ শেষে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগ কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় গোলাগুলির ঘটনাও ঘটে। সংঘর্ষে বিএনপি কর্মী মো. শরিফুল ইসলাম সুজাতসহ পাঁচজন আহত হন। ওই দিন রাতে সুজাতের বাবা আরজেল আলী বাদী হয়ে ৪২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০০-১৫০ জনের বিরুদ্ধে লালপুর থানায় মামলা করেন। এই মামলায় আসামিরা উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। আজ জামিনের মেয়াদ শেষে আদালতে আত্মসমর্পণ ও নতুন করে জামিন প্রার্থনাকালে বিচারক তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

নীলফামারীর সৈয়দপুরে আগুনে পুড়ে গেছে ঢাকা ব্যাংকের শাখা কার্যালয়সহ ২৫টি দোকান। সোমবার বেলা ১টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। ইতিমধ্যে ভবনে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করা হয়েছে।
৩৪ মিনিট আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ চলায় ঢাকামুখী লেনে কয়েক কিলোমিটারজুড়ে যানবাহন স্থবির হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনের চালকেরা।
৩৮ মিনিট আগে
চাঁদপুরের কচুয়ায় নিখোঁজ হওয়ার এক দিন পর পুকুরে মিলল শিশু নাদিয়ার মৃতদেহ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্তে বিজিবি সদস্যদের নিয়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। এ সময় নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল আটক করা হয়। নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণার পরপরই এ অভিযানে...
২ ঘণ্টা আগে