
নাটোরের লালপুরে ডায়রিয়ার প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৪০ জন গার্মেন্টস শ্রমিক ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। এ নিয়ে গত তিন দিনে মোট আক্রান্তের সংখ্যা ১৫৩ জনে দাঁড়াল।
আজ সোমবার (২ জুন) বিকেলে লালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মুনজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত বৃহস্পতি থেকে সোমবার বেলা ৩টা পর্যন্ত ১৫৩ জন ডায়রিয়ায় আক্রান্ত রোগী চিকিৎসা নিয়েছেন। তাঁদের সবাই ঈশ্বরদী ইপিজেড এলাকার বিভিন্ন গার্মেন্টস কারখানায় কর্মরত শ্রমিক-কর্মচারী। চিকিৎসা শেষে আজ (সোমবার) অর্ধশতাধিক রোগী হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। বর্তমানে ৫৫ জন চিকিৎসাধীন।
এই কর্মকর্তা আরও জানান, ইতিমধ্যে ডায়রিয়ায় আক্রান্ত রোগীদের সাধারণ রোগী থেকে আলাদা করা হয়েছে। কলেরা স্যালাইনের সংকট হওয়ায় পরিস্থিতি সামাল দিতে জেলা পুলিশ হাসপাতাল, বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে ৩৯০টি আইভি (কলেরা) স্যালাইন প্রদান করা হয়েছে। চিকিৎসকেরা তাঁদের সর্বোচ্চ সেবা দিয়ে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করছেন। এ ছাড়া সেনাবাহিনীর মেডিকেল টিম হাসপাতাল পরিদর্শন করেছে।
জানা গেছে, গত বৃহস্পতিবার ইপিজেড এলাকার কয়েকটি প্রতিষ্ঠানের শ্রমিকেরা দুপুরের খাবারের পর সেখানের পানি পান করেছিলেন। এরপরই তাঁদের পেটব্যথা, বমি ও পাতলা পায়খানার লক্ষণ দেখা দিলে হাসপাতালে ভর্তি হতে থাকেন।

স্বামীর মৃত্যুর পর আয়েশার পরিবারকে সহায়তা করতেন তাঁর বৃদ্ধ বাবা আলী আহম্মেদ। কিন্তু গত বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে তিনিও মারা যান। এর পর থেকেই আয়েশা ও তাঁর সন্তানদের জীবনে নেমে আসে চরম অনিশ্চয়তা।
৪ মিনিট আগে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে