নাটোরের গুরুদাসপুরে তরমুজ, বাঙ্গি ও শসা কিনতে আসা পাইকারি ব্যবসায়ীদের কাছে মাদ্রাসার নামে চাঁদা আদায়ের অভিযোগে আটজনকে আটক করে থানায় সোপর্দ করেছে সেনাবাহিনী। মঙ্গলবার বিকেলে উপজেলার শিধুলী বাজার থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন পার্শ্ববর্তী চলনালী গ্রামের শরিফুল ইসলাম (৩৮), শিধুলী গ্রামের বদিবর (৪৪), মকবুল হোসেন (৭০), মো. এনামুল (৪৫), জাকারিয়া (৫০), মওদুদ আহমেদ (৩১), পোয়ালশুড়া-দড়িপাড়া গ্রামের মো. শাহাদৎ (৪৫) ও রিপন সরকার (৩০)।
স্থানীয় সূত্রে জানা যায়, গুরুদাসপুরের শিধুলী, চলনালী, পোয়ালশুড়া দড়িপাড়া এলাকা তরমুজ, বাঙ্গি ও শসার গ্রাম বলে পরিচিত। বৈশাখ-জ্যৈষ্ঠ দুই মাস ফল কিনে ঢাকাসহ বিভিন্ন স্থানে নিয়ে যান ব্যবসায়ীরা। কিন্তু কিছু লোক বিভিন্ন প্রতিষ্ঠানের নামে তাঁদের কাছে চাঁদা দাবি করেন। বিষয়টি সেনাবাহিনীকে জানালে তারা ব্যবস্থা নেয়।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারওয়ার হোসেন বলেন, মামলার পরিপ্রেক্ষিতে ৮ আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কার্যত অচল হয়ে পড়েছে। গত শনিবার বিকেল থেকে আজ সোমবার সকাল পর্যন্ত চট্টগ্রাম বিমানবন্দরের ২৮টি ফ্লাইট বাতিল হয়েছে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম...
২৯ মিনিট আগে
অবৈধভাবে বাফার গোডাউনের টেন্ডার নিয়ে সার সিন্ডিকেটের চেষ্টা করায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জাতীয়তাবাদী শ্রমিক লীগের নেতারা। আজ সোমবার দুপুরে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের তুলসীঘাট বাফার গোডাউনের সামনে ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
৩৬ মিনিট আগে
বাগেরহাটের ফকিরহাটে প্রাইভেট কারের ধাক্কায় কৌশিক দেবনাথ (২০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার (২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ফকিরহাট ফায়ার সার্ভিস মোড় এলাকায় বাগেরহাট-রূপসা আন্তজেলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
বরিশালে আদালতের কক্ষে ভাঙচুর ও বিচারককে হেনস্তা মামলায় জেলা আইনজীবী সমিতির সভাপতিসহ বিএনপিপন্থী ১১ জন আইনজীবী জামিন পেয়েছেন। একই মামলার আরেক আসামি নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের এপিপি মিজানুর রহমানকে আদালত কারাগারে পাঠিয়েছেন।
১ ঘণ্টা আগে