চলনবিলে শিকারির কিল্লা ঘরের ফাঁদ থেকে রক্ষা পেয়ে নতুন জীবন পেল বকসহ বিভিন্ন প্রজাতির ১০১টি পাখি। আজ সোমবার ভোরে পরিবেশ কর্মী সাইফুল ইসলাম ও হাসান ইমামের নেতৃত্বে বিয়াস ও ঠেঙ্গাপাকুরিয়া বিলে অভিযান চালান চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যরা। এ সময় তারা প্রায় ৩ কিলোমিটার কাঁদা পানি মাড়িয়ে ধানখেত থেকে পাখিসহ তিন জন শিকারিকে আটক করেন। এরপর তাদের বিয়াস বাজারে ভ্রাম্যমাণ আদালতে হাজির করেন তারা।
এলাকা সূত্রে জানা যায়, সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে চলনবিলের বিয়াস ও ঠেঙ্গাপাকুরিয়া থেকে শতাধিক পাখি সহ তিন জনকে আটক করা হয়। ধ্বংস করা হয় পাঁচটি কিল্লা ঘর। আটককৃতরা হল পার্শ্ববর্তী তাড়াশ উপজেলার পলাশী গ্রামের শাহাদৎ হোসেন (৪০), মাহতাব প্রামাণিক (৪৫) এবং দিঘরিয়া গ্রামের নাজমুল ইসলাম (৩৫)। পরে সিংড়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রকিবুল হাসান তিন শিকারিকে ১৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে প্রত্যেককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
উদ্ধারকৃত পাখিগুলো সকাল সাড়ে ১০টায় চলনবিল গেট এলাকার একটি পাখি কলোনিতে অবমুক্ত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সহসভাপতি হাসান ইমাম, সাংবাদিক ও পরিবেশ কর্মী জুলহাস কায়েম, খান মো. শারফুল ইসলাম খোকন, জুবায়ের হক, আবু বকর সিদ্দিক, আবু কাহার প্রমুখ।
এ বিষয়ে চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, বর্ষার শেষ ভাগে চলনবিলে মাছের সঙ্গে পাখির আনাগোনা বেড়ে গেছে। আর সেই সঙ্গে কিছু লোভী পাখি শিকারি, বিলের ধানখেতে কলা-খেজুরপাতা দিয়ে বিশেষ ভাবে তৈরি কিল্লা ঘরে শত শত পাখি শিকারে মেতে উঠেছেন। গোপন সংবাদের ভিত্তিতে চলনবিলের বিয়াস ও ঠেঙ্গাপাকুরিয়া থেকে শতাধিক পাখি সহ তিন জনকে আটক করা হয়।

প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
৩৪ মিনিট আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২ ঘণ্টা আগে