ছাত্রীর উপবৃত্তির টাকা প্রতিষ্ঠানের সাবেক অধ্যক্ষের বিকাশে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আজ বুধবার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে নাটোরের নলডাঙ্গা সোনাপাতিল নলডাঙ্গা মহিলা কলেজে।
ভুক্তভোগীর নাম শাওন আক্তার (১৮)। তিনি সোনাপাতিল নলডাঙ্গা মহিলা কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণির শিক্ষার্থী।
এ বিষয়ে সোনাপাতিল নলডাঙ্গা মহিলা কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মনজুর আলম আজকের পত্রিকাকে বলেন, ‘আবুল হাসান নুর মোহাম্মাদ খাঁন (সাবেক অধ্যক্ষ) স্যার অবসরে যাওয়ার আগে কলেজের আয়–ব্যয়ের হিসাব ও ছাত্রীর উপবৃত্তির টাকা বুঝিয়ে দেননি। এ জন্য কলেজ থেকে কোনো প্রত্যয়ন দেওয়া হয়নি। ছাত্রীর উপবৃত্তির টাকা আত্মসাৎ করায় এলাকাবাসী ও অভিভাবকেরা মানববন্ধন করেছে।’
অন্যদিকে সাবেক অধ্যক্ষ আবুল হাসান নুর মোহাম্মাদ খাঁন বলেন, ‘আমার বিকাশ নম্বর উপবৃত্তির শিটে কেন দিল। আমি অবসরে যাওয়ার আগে সব টাকা বুঝিয়ে দিয়ে প্রত্যয়ন নিয়েছি।’
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার সোনাপাতিল নলডাঙ্গা মহিলা কলেজে ২০২২-২৩ শিক্ষা বর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হন শাওন আক্তার। কলেজে ভর্তির পর শিক্ষা উপবৃত্তি পাওয়ার জন্য মনোনীত হন তিনি। কিন্তু শিক্ষাবর্ষ শেষ পর্যায়ে গেলেও এখন পর্যন্ত উপবৃত্তির কোনো টাকা পাননি। পরে কলেজে খোঁজ নিয়ে জানতে পারেন উপবৃত্তির টাকা সাবেক অধ্যক্ষ আবুল হাসান নুর মোহাম্মাদ খাঁনের ব্যক্তিগত বিকাশ নম্বর যাচ্ছে।
ইতিমধ্যে উপবৃত্তির তিন কিস্তির আট হাজার ২০০ টাকা সাবেক অধ্যক্ষের বিকাশ নম্বরে গেছে। বাকি এক কিস্তির তিন হাজার ৬০০ টাকা আসবে বলে জানা গেছে। কিন্তু ওই ছাত্রী এখন পর্যন্ত উপবৃত্তির কোনো টাকা পাননি। আজ (বুধবার) ওই ছাত্রীর বাবা সামাদ মণ্ডল নলডাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেন।
শাওন আক্তার বলেন, ‘আমি কলেজে ভর্তি হওয়ার পর থেকে উপবৃত্তির কোনো টাকা পায়নি। আমার উপবৃত্তির টাকা না পেয়ে আমার বাবাকে দিয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ে লিখিত দিয়েছি।’
নলডাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

রোববার রাতেই ফিরোজ আহম্মেদ শাকিল পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিনসহ ১০-১৫ জনের একটি গ্রুপকে অভিযুক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ বিষয়ে পোস্ট করেছেন। ওই পোস্টে তিনি লিখেন, ‘পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিন তাঁর মোটরসাইকেল বহর নিয়ে এসে প্রকাশ্যে আমাকে মারপিট ও ছুরিকাঘাত করে...
২০ মিনিট আগে
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, রাত ৯টার দিকে আজিজ ওই এলাকায় অবস্থানকালে একটি মোটরসাইকেল থেকে দুজন সন্ত্রাসী তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। এর মধ্যে একটি গুলি তাঁর বুকের বাঁ পাশে এবং একটি গুলি তাঁর পেটে লাগে। এরপর তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে মোটরসাইকেল যোগে তাঁরা...
৩২ মিনিট আগে
রাজশাহীর কাটাখালী থানার শ্যামপুর পশ্চিমপাড়া এলাকায় একটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার রাত ১০টা ৪০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। রাতভর চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
৩৮ মিনিট আগে
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রোপলিটন দক্ষিণের উপপরিচালক মো. রাজিউর রহমান জানান, ছিদ্দিকুর রহমান খিলগাঁও জোনে কর্মরত। ঢাকা দক্ষিণের সাতটি ইউনিট আজ মাদকবিরোধী অভিযানে বের হন। সকালে দয়াগঞ্জ এলাকায় অভিযান শেষে সায়েদাবাদ এলাকায় যান তিনি।
১ ঘণ্টা আগে