নাটোরের গুরুদাসপুরে নদে ডুবে নিখোঁজ হওয়ার ২২ ঘণ্টা পর রোহান (৯) নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। আজ (২৫ মে) রোববার দুপুরে উপজেলার পিপলা এলাকায় আত্রাই নদ থেকে ভাসমান অবস্থায় লাশটি পাওয়া যায়।
রোহান পিপলা গ্রামের গোকুল মিয়ার ছেলে। সে পিপলা প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, গতকাল শনিবার সকালে পিপলা ব্রিজ পয়েন্ট এলাকায় গোসল করতে যায় রোহান। পরে স্রোত ও কচুরিপানার নিচে পানিতে তলিয়ে যায় সে। এ সময় স্থানীয় লোকজন তার স্যান্ডেল দেখতে পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল সারা দিন চেষ্টা করেও রোহানকে উদ্ধার করতে পারেনি। আজ দুপুর ১২টার দিকে রোহানের লাশ ভেসে উঠলে পুলিশ গিয়ে উদ্ধার করে। গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসমাউল হক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে