
নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদের তৎকালীন চেয়ারম্যান ও বিএনপি নেতা সানাউল্লাহ নূর বাবু হত্যার ১৫ বছর পূর্ণ হলো আজ। ২০১০ সালের ৮ অক্টোবর সন্ত্রাসী হামলায় তিনি নিহত হন। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের দীর্ঘ ১৫ বছরেও বিচারকাজ সম্পন্ন হয়নি, যা স্থানীয় মহলে ক্ষোভের জন্ম দিয়েছে।
হত্যা মামলার দীর্ঘ তদন্ত শেষে ২০২১ সালের ২৯ জুন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) নাটোর কার্যালয়ের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আবদুল হাই সরকার অভিযোগপত্র দাখিল করেন। এর আগে থানার পুলিশ, র্যাবসহ মোট ৯ জন তদন্তকারী কর্মকর্তা মামলাটি তদন্ত করেন।
অভিযোগপত্রে বনপাড়া পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি কে এম জাকির হোসেন, মাঝগাঁও আওয়ামী লীগের সাবেক সভাপতি খোকন মোল্লা, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কে এম জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলামসহ মোট ৪৪ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। অপর আসামি বাদশা মিয়া তদন্ত চলাকালে মারা যাওয়ায় তাঁর নাম বাদ দেওয়া হয়।
মামলার আইনজীবী শরিফুল ইসলাম মুক্তা বলেন, ‘সিআইডি যে তদন্ত প্রতিবেদন দিয়েছে, তার বিরুদ্ধে আমরা নারাজির আবেদন দিয়েছিলাম। নাটোর আদালতে সেই আবেদন বাতিল হওয়ায় ঢাকা হাইকোর্টে আবেদন করেছি। সেখানে অপেক্ষমাণ রয়েছে।’
মামলার বাদী ও নিহত ব্যক্তির স্ত্রী মহুয়া নূর কচি বলেন, ‘দীর্ঘদিন পর সিআইডি তদন্ত প্রতিবেদন জমা দেওয়ায় আমরা খুশি ছিলাম। কিন্তু তদন্ত প্রতিবেদনের বিষয়টি অসংলগ্ন হওয়ায় সন্তুষ্ট হতে পারিনি। তাই নারাজি দিয়েছিলাম।’
উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল কাদের মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘একজন চেয়ারম্যানকে প্রকাশ্যে হত্যা করার পরও খুনিরা ঘুরে বেড়াচ্ছে। আমরা কি সভ্য সমাজে বসবাস করছি? এই হত্যার বিচার দ্রুত শেষ করে খুনিদের ফাঁসির দাবি জানাচ্ছি।’
এদিকে নিহত সানাউল্লাহ নূর বাবুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বুধবার (৮ অক্টোবর) বিকেলে বনপাড়া বাজারে শহীদ বাবু চত্বরে স্মরণসভার আয়োজন করা হয়েছে। বড়াইগ্রাম ও গুরুদাসপুরের জনসাধারণের ব্যানারে আয়োজিত সভায় সভাপতিত্ব করবেন তাঁর স্ত্রী মহুয়া নূর কচি। এতে প্রধান অতিথি থাকবেন জেলা বিএনপির সদস্যসচিব আসাদুজ্জামান।
২০১০ সালের ৮ অক্টোবর বড়াইগ্রাম উপজেলার বনপাড়া শহরে বিএনপির বিক্ষোভ কর্মসূচি ছিল। সেখানে জেলা বিএনপির তৎকালীন সভাপতি, সাবেক ভূমি প্রতিমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদারের যোগদানের কথা ছিল। তাঁর পৌঁছানোর আগেই সানাউল্লাহ নূর বাবু মিছিল নিয়ে বনপাড়া বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরা অতর্কিত হামলা চালালে তিনি গুরুতর আহত হন। ওই দিন বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
ঘটনার পরদিন তাঁর স্ত্রী মহুয়া নূর কচি বাদী হয়ে বড়াইগ্রাম থানায় ২৭ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন এবং পরে আদালতে ৪৫ জনকে আসামি করেন।

নীলফামারীর সৈয়দপুরে আগুনে পুড়ে গেছে ঢাকা ব্যাংকের শাখা কার্যালয়সহ ২৫টি দোকান। সোমবার বেলা ১টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। ইতিমধ্যে ভবনে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ চলায় ঢাকামুখী লেনে কয়েক কিলোমিটারজুড়ে যানবাহন স্থবির হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনের চালকেরা।
১ ঘণ্টা আগে
চাঁদপুরের কচুয়ায় নিখোঁজ হওয়ার এক দিন পর পুকুরে মিলল শিশু নাদিয়ার মৃতদেহ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্তে বিজিবি সদস্যদের নিয়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। এ সময় নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল আটক করা হয়। নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণার পরপরই এ অভিযানে...
২ ঘণ্টা আগে