
নাটোরের বড়াইগ্রাম পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদকসহ ছয় নেতা-কর্মীর বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করা হয়েছে। পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বড়াইগ্রামের হেলাল উদ্দিনের ছেলে শাহ আলম নামের এক ভুক্তভোগী গতকাল বুধবার রাতে মামলাটি করেন।
মামলার আসামিরা হলেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর আব্দুস সাত্তার খান (৫৫), একই এলাকার বিএনপি কর্মী কামাল হোসেন (৪০), আজিজুল ইসলাম (৩৮), বাবলু মিয়া (৩৬), সবুজ হোসেন (৩০) ও সরওয়ার হোসেন (৩৫)। তাঁরা সবাই পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র ইসহাক আলীর অনুসারী।
মামলা সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে আসামিরা শাহ আলমকে মানিকপুর এলাকা থেকে ধরে নিয়ে আটকে রেখে মারধর এবং ৮ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে ধরে এনে আব্দুস সাত্তার খানের বাড়ির সামনের মেহগনি বাগানে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন চালানো হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে বড়াইগ্রাম হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন থাকায় মামলা করতে দেরি হয়েছে বলে জানান বাদী।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন, ৫ আগস্টের পর থেকে ছাত্তার খানের নেতৃত্বে এই গ্রুপ চাঁদাবাজি করে আসছে। ভয়ে তাঁদের বিরুদ্ধে কেউ কিছু বলার সাহস পাচ্ছে না।
এ বিষয়ে জানতে চাইলে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
৩০ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
৩৩ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ ঘণ্টা আগে